বরিশালে জাতীয় পার্টির মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: বরিশাল বিভাগীয় জাতীয় পার্টির সাংগঠনিক মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় নগরীর সদর রোডস্থ কীর্তনখোলা মিলনায়তনে। সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার ও বরিশাল বিভাগীয় অতিরিক্ত মহাসচিব মেজর রানা মোহাম্মদ সোহেল (এমপি)।
এ সময় আর-ও উপস্থিত ছিলেন জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক মহসিন-উল ইসলাম হাবুল ও যুগ্ম-মহাসচিব জনাব ইকবাল হোসেন তাপস। এছাড়াও বরিশাল বিভাগের বিভিন্ন জেলা,উপজেলা ও মহানগরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।












