বরিশালে বুলবুল’র প্রভাবে ১ লাখ ৬ হাজার হেক্টর ফসলি জমির ক্ষতি - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বরিশালে বুলবুল’র প্রভাবে ১ লাখ ৬ হাজার হেক্টর ফসলি জমির ক্ষতি - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ নভেম্বর ১২, ২০১৯ ১:২৩ পূর্বাহ্ণ
A- A A+ Print

বরিশালে বুলবুল’র প্রভাবে ১ লাখ ৬ হাজার হেক্টর ফসলি জমির ক্ষতি

৬৫

শামীম আহমেদ ও শহিদুল ইসলাম, বরিশালঃ ঘূর্ণিঝড় বুলবুলের তান্ডবে জেলার ১ লাখ ৬ হাজার হেক্টর ফসলি জমি নষ্ট
হয়েছে। তলিয়ে গেছে ৪৩৫টি মাছের ঘের।

এছাড়াও ১২০কিলোমিটার সড়ক ও ২২ কিলোমিটারবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে প্রায় ৬০টি শিক্ষা প্রতিষ্ঠান। ভেঙে পরেছে কয়েক হাজার গাছ। ঝড়ে ভেঙে পড়া গাছ চাঁপায় উজিরপুর উপজেলায় আশলতা মজুমদার (৬৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন।

সোমবার বিকেলে জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস সূত্রে এসব তথ্য জানানো হয়েছে। বরিশাল আবহাওয়া অফিসের সিনিয়র অবজারভার মোঃ আনিসুর রহমান জানান, ঘূর্ণিঝড় উপকূলীয় এলাকা অতিক্রমকালে বরিশালে সর্বোচ্চ বাতাসের গতিবেগ রেকর্ড করা হয় ঘন্টায় ৮৭ কিলোমিটার। গত ৯ নভেম্বর দুপুর থেকে রবিবার বিকেল পর্যন্ত ২২২ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টিপাতের কারণে নগরীর বেশিরভাগ এলাকা তলিয়ে যায়।

পানিবন্দি হয়ে পরে নগরবাসী। ঘরবাড়ির মধ্যে পানি ঢুকে পরে। এদিকে ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে জাতীয় গ্রিডে সমস্যা দেখা দেয়ায় রবিবার সকাল থেকে সোমবার পর্যন্ত জেলার কোথাও বিদ্যুৎ নেই। তবে সোমবার বিকেলে নগরীর কয়েকটি এলাকায় বিদ্যুৎ সংযোগ দেয়া হলেও এখনও জেলার দশটি উপজেলার কোথাও বিদ্যুৎ নেই।

সোমবার বিকেলে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান জানান, উপজেলায় চার হাজার কাঁচা ঘরবাড়ি আংশিক বিধ্বস্থ হয়েছে। পাশাপাশি ১৫ হাজার গাছপালা, পাঁচ হাজার পুকুর, চার হাজার হেক্টর ফসলী জমি, পাঁচশ’ হেক্টর জমির পানের বরজ, দুইশ’ হেক্টর জমির খেসারী ক্ষেত, ১৫০ হেক্টর জমির সবজি ক্ষেত, ১৫ হেক্টর জমির কলাবাগান, একশ’ মুরগীর খামার, ২০টি ডেইরী খামার, ৩৫টি ছাগলের খামার ও ১০টি মাধ্যমিক বিদ্যালয় ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানান, ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে জেলার দশ উপজেলার তিনশ’ কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ১২০ কিলোমিটার সড়ক এবং ১ লাখ ৬ হাজার হেক্টর ফসলি জমি নষ্ট হয়েছে। এছাড়া ৪৩৫টি পুকুরের মাছ বের হয়ে গেছে। ক্ষতিগ্রস্থদের তালিকা করে সহায়তা করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

দৈনিক বরিশাল ২৪

বরিশালে বুলবুল’র প্রভাবে ১ লাখ ৬ হাজার হেক্টর ফসলি জমির ক্ষতি

মঙ্গলবার, নভেম্বর ১২, ২০১৯ ১:২৩ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত