বরিশালে ভোটারদের দ্বারে দ্বারে ইসমত আরা ইকবাল, বসে নেই লুনা আবদুল্লাহ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বরিশালে ভোটারদের দ্বারে দ্বারে ইসমত আরা ইকবাল, বসে নেই লুনা আবদুল্লাহ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ মে ১৯, ২০২৩ ১:৪৮ পূর্বাহ্ণ
A- A A+ Print

বরিশালে ভোটারদের দ্বারে দ্বারে ইসমত আরা ইকবাল, বসে নেই লুনা আবদুল্লাহ

১২৭

সোহেল আহমেদঃ সব জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে জমে উঠেছে বরিশাল সিটি করপোরেশনের মেয়র নির্বাচন। বিএনপি এ নির্বাচনে অংশ না নেয়ায় অনেকেই মনেকরেছিলেন ঢিলেঢালা ভাবে একতরফা নির্বাচনের দিকে যাবে বরিশাল। সময়ের ব্যবধানে আওয়ামী লীগের মনোনয়ন চমক আর সংসদের বিরোধী দল জাপা চেয়ারম্যান এর বরিশালে আগমনে নির্বাচনী আমেজ নিয়ে সাধারণ মানুষের সে শঙ্কা কেটে গেছে। প্রার্থীরাও দারুণ কৌশলে প্রচার কার্য চালিয়ে যাচ্ছেন। আর নির্বাচনী প্রচারকাজে ভোটারদের কাছে বাড়তি উৎসাহ যোগাচ্ছেন দুই মেয়রপ্রাঁ্থী জাপার প্রকৌশলী ইকবাল হোসেন তাপস এর সহধর্মিণী ইসমত আরা ইকবাল ও আওয়ামী লীগের আবুল খায়ের আবদুল্লাহ (খোকন সেরনিয়াবাত)  এর লুনা আবদুল্লাহ। বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে এবারই প্রথম একসাথে দুই মেয়র প্রার্থীর পক্ষে তাঁদের স্ত্রীরা মাঠে নেমেছেন।

সূত্র জানায়, সিটি নির্বাচনে নারী ভোটারদের উপস্থিতি বাড়াতে জাপার মেয়র প্রার্থী প্রকৌশলী ইকবাল হোসেন তাপস এর স্ত্রী সেচ্ছাসেবী সংগঠন বরিশাল ফরএভার লিভিং সোসাইটি কতৃক রত্ন গর্ভা মায়ের সম্মাননা প্রাপ্ত ইসমত আরা ইকবাল নগরের বিভিন্ন এলাকায় ব্যপক গণোসংযোগ চালিয়ে যাচ্ছেন। উঠান বৈঠক থেকে শুরু করে পথে পথে সাধারণ মানুষের কাছে স্বামী ইকবাল হোসেন তাপস এর নানা ধরনের সামজিক কাজগুলো তুলে ধরে মেয়র নির্বাচিত করার জন্য ভোটারদের অনুরোধ জানাচ্ছেন। ইকবাল হোসেন তাপস শিল্পবান্ধব মানুষ, তিনি চট্টগ্রাম ইপিজেড ও ঢাকার বিভিন্ন শিল্পকারখানায় বরিশালের বহু মানুষের কর্মসংস্থান তৈরি করে দিয়েছেন, মেয়র হলে নগরবাসী একটি উৎপাদনমুখী পরিচ্ছন্ন শহর পাবে এরকম নানা বিষয় তুলে ধরে ভোটারদের সমর্থন আদায়ের চেষ্টা করছেন ইসমত আরা ইকবাল।

ইসমত আরা ইকবাল গতো সিটি করপোরেশন নির্বাচনেও স্বামী ইকবাল হোসেন তাপস এর জন্য প্রচারণায় নেমেছিলেন। সে হিসেবে নগরবাসীর কাছে তিনি অনেকটা জনপ্রিয়।

অপরদিকে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ ( খোকন সেরনিয়াবাত) এবার নতুন মেয়র প্রার্থী হওয়ায় তাঁর স্ত্রী লুনা আবদুল্লাহও সম্পূর্ণ নতুন। ভোটারদের দ্বারে দ্বারে তিনি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। মতবিনিময়, শুভেচ্ছা বিনিময় সহ নানা কৌশলে ভোটারদের আকৃষ্ট করছেন বলে জানা গেছে।

দৈনিক বরিশাল ২৪

বরিশালে ভোটারদের দ্বারে দ্বারে ইসমত আরা ইকবাল, বসে নেই লুনা আবদুল্লাহ

শুক্রবার, মে ১৯, ২০২৩ ১:৪৮ পূর্বাহ্ণ | আপডেটঃ মে ১৯, ২০২৩ ১:৫১ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত