বরিশালে র‍্যাবের অভিযানে গুলিবিদ্ধ হয়ে মাদক বিক্রেতা নিহত - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বরিশালে র‍্যাবের অভিযানে গুলিবিদ্ধ হয়ে মাদক বিক্রেতা নিহত - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ এপ্রিল ২১, ২০২৫ ১১:৫৪ অপরাহ্ণ
A- A A+ Print

বরিশালে র‍্যাবের অভিযানে গুলিবিদ্ধ হয়ে মাদক বিক্রেতা নিহত

২০৯

অনলাইন নিউজঃ বরিশালের আগৈলঝাড়ায় র‍্যাবের মাদকবিরোধী অভিযানে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত ও অপর একজন আহত হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় বরিশালের আগৈলঝাড়া উপজেলার রত্নপুর এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ হয়ে নিহত ব্যক্তির নাম সিয়াম মোল্লা। সে উজিরপুরের বাহের হাট এলাকার রিপন মোল্লার ছেলে।

এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে রাকিব মোল্লা নামের এক যুবককে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাকিব ওই এলাকার খালেক মোল্লার ছেলে।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউল ইসলাম জানান, আজ সন্ধ্যার দিকে র‍্যাব ওই এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। সাদা পোশাকে র‌্যাব সদস্যরা অভিযানে গেলে র‌্যাব সদস্যদের ওপর আকস্মিকভাবে মাদক ব্যবসায়ীরা হামলা চালায়। আত্মরক্ষার্তে এসময় র‍্যাব গুলি চালায়। এতে দুজন গুলিবিদ্ধ হলে তাদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে একজন মারা যায়। অপর আহতকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থলে পুলিশ ও র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন।

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল মামুন জানান, রাতে গুলিবিদ্ধ একজনকে হাসপাতালে আনা হয়েছে।  তাকে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। সূত্রঃইন্ডিপেন্ডেন্ট টিভি

দৈনিক বরিশাল ২৪

বরিশালে র‍্যাবের অভিযানে গুলিবিদ্ধ হয়ে মাদক বিক্রেতা নিহত

সোমবার, এপ্রিল ২১, ২০২৫ ১১:৫৪ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ   ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ   আর্থিক সংকটে সাংবাদিক কাজী জাহিদ, বাবার জীবন বাঁচাতে চাইলেন সহযোগিতা   প্রবাসফেরত অসুস্থ জামালকে রাস্তার পা‌শে ফেলে গেল স্ত্রী-সন্তান   ১৩০ বছর বয়সী মায়ের খেয়াল রাখেন ১০০ বছরের মেয়ে!   ১৫ বছর পরও ভুলে যাননি ১০০ টাকার দেনা, ছুটে এলেন শোধ করতে   সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কাল   সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড