বরিশালে ৪৯ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠিত - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বরিশালে ৪৯ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠিত - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ১৪, ২০২১ ২:২৮ অপরাহ্ণ
A- A A+ Print

বরিশালে ৪৯ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠিত

১০০

অনলাইন নিউজ: বরিশালে প্রথম দফায় নির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নব-নির্বাচিত ৪৯ জন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে শপথ পাঠ করান জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে বরিশাল সার্কিট হাউজ সম্মেলন কক্ষে তাদের শপথ বাক্য পাঠ করানো হয়। গত ২১ জুন নির্বাচনের মধ্য দিয়ে জেলার ৯ টি উপজেলার ৫০ টি ইউনিয়নে ভোট যুদ্ধে জয়লাভ করেন ইউনিয়ন পরিষদের ৫০ জন চেয়ারম্যান। এসময় ১ টি ইউনিয়নের চেয়ারম্যান করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় তিনি শপথ অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি।

সংক্ষিপ্ত এক আলোচনা শেষে নব-নির্বাচিত ৪৯ জন চেয়ারম্যানকে শপথ পাঠ করান জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মোঃ শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাস, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মাদ নূরুল ইসলাম, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. নাজমূল হুদা এবং সহকারী কমিশনার সুব্রত বিশ্বাসসহ আরও অনেকে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক সকল চেয়ারম্যানদের দেশ ও জনগণের জন্য কাজ করার আহবান জানান। পাশাপাশি সরকারের প্রতিনিধি হিসেবে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নে নিরলসভাবে কাজ করতে দিকনির্দেশনা প্রদান করেন। সূত্র:যাযাদিন।

দৈনিক বরিশাল ২৪

বরিশালে ৪৯ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠিত

বুধবার, জুলাই ১৪, ২০২১ ২:২৮ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত