বরিশাল সিটির সাবেক ভারপ্রাপ্ত মেয়র আওলাদ হোসেন দিলুর মৃত্যু - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বরিশাল সিটির সাবেক ভারপ্রাপ্ত মেয়র আওলাদ হোসেন দিলুর মৃত্যু - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ২২, ২০২১ ১:১০ অপরাহ্ণ
A- A A+ Print

বরিশাল সিটির সাবেক ভারপ্রাপ্ত মেয়র আওলাদ হোসেন দিলুর মৃত্যু

৪০

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আওলাদ হোসেন দিলু (৬৫) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। বুধবার রাত সাড়ে ১০টায় ঢাকা ইউনাইটেড হাসপাতালে তিনি মারা যান।

পারিবারিক সূত্রে জানা গেছে, করোনায় আক্রান্ত হলে উন্নত চিকিৎসার জন্য প্রায় ১৫ দিন আগে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। মৃত্যুর আগে তিনদিন তিনি ইউনাইটেড হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। বৃহস্পতিবার নগরীর ২৭ নম্বর ওয়ার্ডের ডেফুলিয়ায় পারিবারিক গোরস্থানে তার দাফন করা হয়।

আওলাদ হোসেন দিলু ২০০৩ সালে অনুষ্ঠিত বরিশাল সিটি করপোরেশনের প্রথম নির্বাচনে ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন। ২০০৭ সালের ওয়ান ইলেভেন পরবর্তী সেনাবাহিনী নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে বরিশাল সিটি করপোরেশনের মেয়র বিএনপি নেতা মজিবর রহমান সরোয়ার গ্রেপ্তার হয়ে কারাবন্দী হন ও মেয়র পদ থেকে বরখাস্ত করে আওলাদ হোসেন দিলুকে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

তিনি ২০০৮ সালে অনুষ্ঠিত দ্বিতীয় নির্বাচনে বিজয়ী মেয়র শওকত হোসেন (প্রয়াত) দাযিত্ব গ্রহণের আগ পর্যন্ত ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করেন।

দৈনিক বরিশাল ২৪

বরিশাল সিটির সাবেক ভারপ্রাপ্ত মেয়র আওলাদ হোসেন দিলুর মৃত্যু

বৃহস্পতিবার, জুলাই ২২, ২০২১ ১:১০ অপরাহ্ণ | আপডেটঃ জুলাই ২২, ২০২১ ১:১৩ অপরাহ্ণ
৪০

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আওলাদ হোসেন দিলু (৬৫) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। বুধবার রাত সাড়ে ১০টায় ঢাকা ইউনাইটেড হাসপাতালে তিনি মারা যান।

পারিবারিক সূত্রে জানা গেছে, করোনায় আক্রান্ত হলে উন্নত চিকিৎসার জন্য প্রায় ১৫ দিন আগে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। মৃত্যুর আগে তিনদিন তিনি ইউনাইটেড হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। বৃহস্পতিবার নগরীর ২৭ নম্বর ওয়ার্ডের ডেফুলিয়ায় পারিবারিক গোরস্থানে তার দাফন করা হয়।

আওলাদ হোসেন দিলু ২০০৩ সালে অনুষ্ঠিত বরিশাল সিটি করপোরেশনের প্রথম নির্বাচনে ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন। ২০০৭ সালের ওয়ান ইলেভেন পরবর্তী সেনাবাহিনী নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে বরিশাল সিটি করপোরেশনের মেয়র বিএনপি নেতা মজিবর রহমান সরোয়ার গ্রেপ্তার হয়ে কারাবন্দী হন ও মেয়র পদ থেকে বরখাস্ত করে আওলাদ হোসেন দিলুকে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

তিনি ২০০৮ সালে অনুষ্ঠিত দ্বিতীয় নির্বাচনে বিজয়ী মেয়র শওকত হোসেন (প্রয়াত) দাযিত্ব গ্রহণের আগ পর্যন্ত ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করেন।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ   ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ   আর্থিক সংকটে সাংবাদিক কাজী জাহিদ, বাবার জীবন বাঁচাতে চাইলেন সহযোগিতা   প্রবাসফেরত অসুস্থ জামালকে রাস্তার পা‌শে ফেলে গেল স্ত্রী-সন্তান   ১৩০ বছর বয়সী মায়ের খেয়াল রাখেন ১০০ বছরের মেয়ে!   ১৫ বছর পরও ভুলে যাননি ১০০ টাকার দেনা, ছুটে এলেন শোধ করতে   সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কাল   সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড