বরিশাল সিটি নির্বাচনে মেয়র-কাউন্সিলর পদে ১৯৮ জনের মনোনয়ন জমা - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বরিশাল সিটি নির্বাচনে মেয়র-কাউন্সিলর পদে ১৯৮ জনের মনোনয়ন জমা - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ মে ১৭, ২০২৩ ১১:৪৯ অপরাহ্ণ
A- A A+ Print

বরিশাল সিটি নির্বাচনে মেয়র-কাউন্সিলর পদে ১৯৮ জনের মনোনয়ন জমা

৬০

অনলাইন নিউজ : বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে ২৩৩ মনোনয়ন পত্রের জায়গায় এখন পর্যন্ত ১৯৮টি জমা পড়েছে। মেয়র পদে মনোনয়ন দাখিল করেছেন দশজন।

কাউন্সিলর পদে ১৮৮। এর মধ্যে সংরক্ষিত পদে মনোনয়ন জমা দিয়েছেন ৪২ প্রার্থী।
মঙ্গলবার (১৬ মে) মনোনয়নপত্র ক্রয় ও জমাদানের শেষ দিনের নির্ধারিত সময় শেষে এসব তথ্য জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা হুমায়ূন কবির।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র দাখিলকৃতদের মধ্যে মেয়র পদে দলীয় মনোনয়নপ্রাপ্ত চারজন এবং ছয়জন স্বতন্ত্র মেয়র প্রার্থী রয়েছেন। আর এ দশ প্রার্থীই মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।

এছাড়া ৩০টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ১৭৯ জনের মধ্যে ১৪৬ জন এবং ১০টি সংরক্ষিত ওয়ার্ডে ৪৪ জন নারী কাউন্সিল প্রার্থীর মধ্যে ৪২ জন মনোনয়ন জমা দিয়েছেন।

মেয়র প্রার্থীরা হলেন আওয়ামী লীগ মনোনীত আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত), ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতী সৈয়দ মো. ফয়জুল করিম, জাতীয় পার্টির ইকবাল হোসেন তাপস ও জাকের পার্টির মিজানুর রহমান বাচ্চু।

এছাড়া স্বতন্ত্র প্রার্থী আলী হোসেন হাওলাদার, লুৎফুল কবির, কামরুল আহসান রূপণ, মো. আসাদুজ্জামান, সৈয়দ এছহাক মো. আবুল খায়ের এবং মো. নেছার উদ্দীন।

স্বতন্ত্র প্রার্থীর মধ্যে কামরুল আহসান রূপণ বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি নেতা প্রয়াত আহসান হাবিব কামালের ছেলে। এছাড়া সৈয়দ এছহাক মো. আবুল খায়ের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের ভাই।

তফসিল অনুসারে, আজ মঙ্গলবার মনোনয়নপত্র উত্তোলন ও জমাদানের শেষ দিন ছিল। আগামী বৃহস্পতিবার (১৮ মে) যাচাই-বাছাই; এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৫ মে। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২৬ মে। ভোটগ্রহণ হবে ১২ জুন।

এদিকে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে ৬ কাউন্সিলরকে ৬৮ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সকাল থেকে নির্বাচন অফিসের সামনে তিনটি ভ্রাম্যমাণ আদালতের টিম এ জরিমানা করেন।

সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দৈনিক বরিশাল ২৪

বরিশাল সিটি নির্বাচনে মেয়র-কাউন্সিলর পদে ১৯৮ জনের মনোনয়ন জমা

বুধবার, মে ১৭, ২০২৩ ১১:৪৯ অপরাহ্ণ | আপডেটঃ মে ১৭, ২০২৩ ১১:৫২ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ   ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ   আর্থিক সংকটে সাংবাদিক কাজী জাহিদ, বাবার জীবন বাঁচাতে চাইলেন সহযোগিতা   প্রবাসফেরত অসুস্থ জামালকে রাস্তার পা‌শে ফেলে গেল স্ত্রী-সন্তান   ১৩০ বছর বয়সী মায়ের খেয়াল রাখেন ১০০ বছরের মেয়ে!   ১৫ বছর পরও ভুলে যাননি ১০০ টাকার দেনা, ছুটে এলেন শোধ করতে   সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কাল   সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড