বর্ণাঢ্য কর্মজীবন শেষে অবসরে গেলেন অতিরিক্ত আইজি ড. মোঃ মইনুর রহমান চৌধুরী - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বর্ণাঢ্য কর্মজীবন শেষে অবসরে গেলেন অতিরিক্ত আইজি ড. মোঃ মইনুর রহমান চৌধুরী - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ সেপ্টেম্বর ০১, ২০২২ ৯:১০ অপরাহ্ণ
A- A A+ Print

বর্ণাঢ্য কর্মজীবন শেষে অবসরে গেলেন অতিরিক্ত আইজি ড. মোঃ মইনুর রহমান চৌধুরী

৮২

নিজস্ব প্রতিবেদকঃবাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি (প্রশাসন) (গ্রেড-১) ড. মোঃ মইনুর রহমান চৌধুরী বিপিএম (বার) বলেছেন, দেশ ও জনগণের সেবায় বাংলাদেশ পুলিশ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছে। ভবিষ্যতে আরও ভাল করতে হবে। সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে এগিয়ে যেতে হবে।

তিনি তাঁর চাকরি জীবনের শেষ কর্মদিবসে আজ বিকালে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে আয়োজিত এক বিদায় সংবর্ধনায় বক্তব্যকালে একথা বলেন। তিনি সাড়ে ৩৪ বছরের বর্ণাঢ্য কর্মজীবন শেষে আজ স্বাভাবিক অবসরে গেলেন।

ড. মোঃ মইনুর রহমান চৌধুরী বিপিএম (বার) তাঁর বক্তব্যের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি সকল মুক্তিযোদ্ধার প্রতিও শ্রদ্ধা জানান। তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে বক্তাগণ ড. মোঃ মইনুর রহমান চৌধুরীর পেশাগত এবং ব্যক্তিগত জীবনের নানা দিক তুলে ধরে বক্তব্য রাখেন এবং তাঁর সততা, নৈতিকতা এবং পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন।

ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম বিপিএম (বার) এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত আইজিগণ, ঢাকাস্থ পুলিশের সকল ইউনিটের প্রধানগণ এবং পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

দৈনিক বরিশাল ২৪

বর্ণাঢ্য কর্মজীবন শেষে অবসরে গেলেন অতিরিক্ত আইজি ড. মোঃ মইনুর রহমান চৌধুরী

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১, ২০২২ ৯:১০ অপরাহ্ণ
৮২

নিজস্ব প্রতিবেদকঃবাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি (প্রশাসন) (গ্রেড-১) ড. মোঃ মইনুর রহমান চৌধুরী বিপিএম (বার) বলেছেন, দেশ ও জনগণের সেবায় বাংলাদেশ পুলিশ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছে। ভবিষ্যতে আরও ভাল করতে হবে। সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে এগিয়ে যেতে হবে।

তিনি তাঁর চাকরি জীবনের শেষ কর্মদিবসে আজ বিকালে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে আয়োজিত এক বিদায় সংবর্ধনায় বক্তব্যকালে একথা বলেন। তিনি সাড়ে ৩৪ বছরের বর্ণাঢ্য কর্মজীবন শেষে আজ স্বাভাবিক অবসরে গেলেন।

ড. মোঃ মইনুর রহমান চৌধুরী বিপিএম (বার) তাঁর বক্তব্যের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি সকল মুক্তিযোদ্ধার প্রতিও শ্রদ্ধা জানান। তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে বক্তাগণ ড. মোঃ মইনুর রহমান চৌধুরীর পেশাগত এবং ব্যক্তিগত জীবনের নানা দিক তুলে ধরে বক্তব্য রাখেন এবং তাঁর সততা, নৈতিকতা এবং পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন।

ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম বিপিএম (বার) এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত আইজিগণ, ঢাকাস্থ পুলিশের সকল ইউনিটের প্রধানগণ এবং পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা   জুমার নামাজে ইমামতি করে প্রশংসায় ভাসছেন ইউএনও   জার্মানিকে হটিয়ে ফের বিশ্বকাপে রেকর্ড ব্রাজিলের, ধারে কাছে নেই বাকিরা   বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল   ফিফা প্রীতি ম্যাচে সান ম্যারিনোকে হারিয়ে বাংলাদেশের জয়   ‘মানুষকে সহযোগিতার ব্যাপারে আমি এত দলাদলি পছন্দ করিনা’   পদোন্নতি পেয়ে বারিশালের যুবদল নেতা তছলিম উদ্দিন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নির্বাচিত   বিএম স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন মীর জাহিদুল কবির   বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন   বরিশালে শতবর্ষী পদ্মপুকুরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারছেনা দর্শনার্থীরা   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ   চট্টগ্রামে পতেঙ্গা সমুদ্রসৈকতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়   বাবুগঞ্জে দরিদ্র পরিবারের পাশে চাঁদপাশা সমিতির সদস্যরা   দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী   বহুল আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ ফেরত যাচ্ছে নারায়ণগঞ্জের খামারে   তীব্র গরমে জনজীবনে স্বস্তির বার্তা নিয়ে এলো বৃষ্টি, অব্যাহত থাকতে পারে ঈদের দিনে   ‘মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক শিক্ষার্থীরা পাচ্ছেন ৪, ৬ ও ৮ হাজার টাকা সহায়তা’   পটুয়াখালীর শ্রেষ্ঠ পারফর্মার ডিবি অফিসার নির্বাচিত মেহেদী হাসান