বর্ষসেরার তালিকায় তামিম-লিটন - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বর্ষসেরার তালিকায় তামিম-লিটন - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ ডিসেম্বর ১১, ২০২০ ১২:০৩ পূর্বাহ্ণ
A- A A+ Print

বর্ষসেরার তালিকায় তামিম-লিটন

৩২

অনলাইন নিউজ: এ বছর করোনাভাইরাসের কারণে ক্রিকেট খেলা তেমন হয়নি। মাত্র তিন ওয়ানডে খেলেই বছরটা শেষ হয়েছে বাংলাদেশ দলের। যদিও টাইগারদের ওয়ানডের সংখ্যাও এ বছর কম ছিল। কিন্তু মাত্র তিন ওয়ানডে খেলেও ওয়ানডের বর্ষসেরার ব্যাটসম্যানদের তালিকায় নাম উঠল তামিম ইকবাল, লিটন দাসের।

মার্চে সর্বশেষ সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে দুর্দান্ত পারফর্মেন্স করেন তামিম ইকবাল আর লিটন দাস। দুজনই দুটি করে সেঞ্চুরি করেন। লিটন তো তামিমের রেকর্ড ভেঙে ওয়ানডেতে দেশের সর্বোচ্চ ব্যক্তিগত রানের মালিকও হয়ে গেছেন (১৭৬)।

লিটনের এই ১৭৬ রানই বছরের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। তারপরেই আছে তামিমের খেলা ১৫৮ রানের ইনিংসটি। জিম্বাবুয়ের বিপক্ষে ওই সিরিজে ৩১১ রান করেন লিটন, তামিম করেছিলেন তার চেয়ে ঠিক ১ রান কম। দুজনের গড় দেড়শ ছাড়ানো হলেও ৫ ব্যবধানে এগিয়ে লিটন দাস (১৫৫.৫০)। জিম্বাবুয়ের বিপক্ষে লিটন-তামিমের রেকর্ড গড়া ২৯২ রানের জুটি এ বছর ওয়ানডের সেরা জুটি হয়েছে।

২০২০ সালে সবচেয়ে বেশি ১৩টি ওয়ানডে খেলেছে অস্ট্রেলিয়া। ৯টি করে ম্যাচ খেলেছে ইংল্যান্ড ও ভারত।

অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ ১৩ ইনিংসে ৬৭৩ রান করে বর্ষসেরার তালিকায় সবার উপরে আছেন। পরের তিনজন সবাই অস্ট্রেলিয়ার- যথাক্রমে স্টিভ স্মিথ (৫৬৮), মারনাশ লাবুশেন (৪৭৩) ও ডেভিড ওয়ার্নারের (৪৬৫)।

পঞ্চম নম্বরে আছেন ভারতের লোকেশ রাহুল (৪৪৩)। ছয়ে বিরাট কোহলি (৪৩১)। লিটন ও তামিম যথাক্রমে ১২ ও ১৩ নম্বরে। তবে সবচেয়ে অবাক করা ৬ নম্বরের থাকা আরেকজনের নামটি। তিনি হলেন  ওমানের আকিব ইলিয়াস। যিনি এ বছর ৬ ওয়ানডেতে ১০০ গড়ে ৪০০ রান করেন।সূত্র:বিডি প্রতিদিন।

দৈনিক বরিশাল ২৪

বর্ষসেরার তালিকায় তামিম-লিটন

শুক্রবার, ডিসেম্বর ১১, ২০২০ ১২:০৩ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল   ফিফা প্রীতি ম্যাচে সান ম্যারিনোকে হারিয়ে বাংলাদেশের জয়   ‘মানুষকে সহযোগিতার ব্যাপারে আমি এত দলাদলি পছন্দ করিনা’   পদোন্নতি পেয়ে বারিশালের যুবদল নেতা তছলিম উদ্দিন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নির্বাচিত   বিএম স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন মীর জাহিদুল কবির   বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন   বরিশালে শতবর্ষী পদ্মপুকুরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারছেনা দর্শনার্থীরা   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ   চট্টগ্রামে পতেঙ্গা সমুদ্রসৈকতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়   বাবুগঞ্জে দরিদ্র পরিবারের পাশে চাঁদপাশা সমিতির সদস্যরা   দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী   বহুল আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ ফেরত যাচ্ছে নারায়ণগঞ্জের খামারে   তীব্র গরমে জনজীবনে স্বস্তির বার্তা নিয়ে এলো বৃষ্টি, অব্যাহত থাকতে পারে ঈদের দিনে   ‘মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক শিক্ষার্থীরা পাচ্ছেন ৪, ৬ ও ৮ হাজার টাকা সহায়তা’   পটুয়াখালীর শ্রেষ্ঠ পারফর্মার ডিবি অফিসার নির্বাচিত মেহেদী হাসান   বিদিশা এরশাদের দুই বছরের কারাদণ্ড   সিরিজ জয় বাংলাদেশের   ডে কেয়ার-শিশু শিক্ষায় ‘শ্রমিক সন্তুষ্টি’ বেড়েছে প্রায় দ্বিগুণ   ভূমিসেবা পেতে জনগণকে আর দুর্নীতির শিকার হতে হবে না : প্রধানমন্ত্রী   এক মাসে এক ডজন ডিমে দাম বেড়েছে ৩০–৪০ টাকা, সবজি–মাছ–মাংসও চড়া