বসুন্ধরা কিংসে নতুন চমক ব্রাজিলের রবিনহো  - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বসুন্ধরা কিংসে নতুন চমক ব্রাজিলের রবিনহো  - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ০৬, ২০২০ ৪:২৪ অপরাহ্ণ
A- A A+ Print

বসুন্ধরা কিংসে নতুন চমক ব্রাজিলের রবিনহো 

১০২
রাকিব হাসান, ক্রীড়া প্রতিবেদকঃ স্বাধীনতা কাপ , বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) ও ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন। ফুটবল জগতের এক অন্যন্যা শক্তির নাম বসুন্ধরা কিংস। খুব কম সময়ে ক্রীড়া জগতে নিজেদের জাত চিনিয়েছে এই ক্লাবটি। এবার তাদের লক্ষ্য এএফসি কাপের শিরোপা জয়।
*
প্রথমবারের মতো খেলতে যাওয়া এএফসি কাপে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে টিসি স্পোর্টস মালদ্বীপের বিরুদ্ধে ৫-১ গোলে জিতেছে বসুন্ধরা কিংস। করোনা ভাইরাসের কারনে বর্তমানে বন্ধ রয়েছে এএফসি কাপের বাকী খেলা। তবে মালদ্বীপে অক্টোবরে আবারো শুরু হতে যাচ্ছে  এএফসি কাপের বাকি ম্যাচ।দেশী ও বিদেশী প্লেয়ারদের চমক নিয়েই দল গঠন করে বসুন্ধরা কিংস।
*
বাংলাদেশের ফুটবল সমর্থকদের মন জয় করা ও মাঠ মাতানো খেলোয়াড় বসুন্ধরা কিংসের অধিনায়ক ড্যানিয়েল কলিনড্রেস, আর্জেন্টাইন নিকোলাস ডেলমন্তে ,বখতিয়ার দুশভেকভ ও আখতাম নাজারভ কে দল থেকে বিদায় জানিয়েছে ক্লাবটি। একে একে নিজের চারজন বিদেশীকে ছেড়ে দিয়ে অনেকটাই অবাক করেছিলো বসুন্ধরা কিংস।
*
তবে বলার অবকাশ ছিলো না এএফসি কাপের পরবর্তী খেলাগুলোকে বিবেচনা করে বিদেশীদের নতুন চমক নিয়ে আসতে পারে ক্লাবটি। বিদায় নেওয়া খেলোয়াড়দের সমপরিমাণ কিংবা তাদের চেয়েও ভাল খেলোয়াড় আনার চেষ্টা করছিলো ক্লাবটি। তারই ধারাবাহিকতায় গতকাল ব্রাজিলের ২৫ বছর বয়সী রবসন আজেভেদো দা সিলভা রবিনহো কে একবছরের লোনে দলে ভেড়ায় নতুন চমক দেখিয়েছে ক্লাবটি। রবিনহো ফ্লুমিনেন্সের জার্সিতে ২২ ম্যাচ খেলে ২টি গোল করেছে। এছাড়া তিনি ফ্লুমিনেন্স থেকে ধারে  সিএসএ ক্লাবে খেলতে গিয়ে ব্রাজিলের অ্যালাগোয়ানো প্রদেশের সর্বোচ্চ লীগ সেন্ট্রো স্পোর্টিভো অ্যালাগোয়ানো জয় করেন। এ মাসেরই মাঝামাঝি সময়ে ঢাকায় পা রাখবে রবিনহো।দলে আগে থেকেই যুক্ত রয়েছেন মেসির সতীর্থ হার্নান বার্কোস। প্রথম ম্যাচেই চার গোল করে নিজের সামর্থ্যের প্রমান দিয়েছে বার্কোস। এখন বাকি রয়েছে দুজন বিদেশী তবে জানা যায় অস্ট্রেলিয়ান ও ইরাকি দুজন খেলোয়াড় যোগ দিবে বসুন্ধরা কিংসে। কিন্তু তাদের নাম এখনো প্রকাশ করেনি ক্লাবটি।
*
বাংলাদেশের ফুটবল সমর্থকদের একের পর এক চমক দিয়েই যাচ্ছে ক্লাবটি। এএফসি কাপের প্রস্তুতির জন্য সেপ্টেম্বরে ক্যাম্প করবে বসুন্ধরা কিংস। ১৯ অক্টোবরে মালদ্বীপ যেতে হবে তাদের কিন্তু পরিবেশের সাথে মানিয়ে নিতে ১৫ অক্টোবর মালদ্বীপ পৌছাতে চায় ক্লাবটি। আর্জেন্টাইন বার্কোস ও ব্রাজিলিয়ান রবিনহোর জুটি দেখার অপেক্ষায় গোটা ফুটবল বিশ্ব।
*
বসুন্ধরা কিংস’র সভাপতি  ইমরুল হাসান জানান, কলিনড্রেসের পজিশনে খেলবে রবিনহো। তার ভিডিও ফুটেজে যেরকম দেখেছি বা তার সম্পর্কে যতটুকু জেনেছি তার পঞ্চাশ ভাগ খেললেও গোল নিয়ে দুশ্চিন্তা থাকবে না আমাদের। তিনি আরও জানান,শক্তিশালী দল নিয়েই এএফসি কাপে ইতিহাস গড়ার লক্ষ্যেই মাঠে নামবে বসুন্ধরা কিংস।
দৈনিক বরিশাল ২৪

বসুন্ধরা কিংসে নতুন চমক ব্রাজিলের রবিনহো 

বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২০ ৪:২৪ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ