বাংলাদেশের ‘নতুন’ তামিম! - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বাংলাদেশের ‘নতুন’ তামিম! - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ নভেম্বর ১১, ২০১৯ ১:৪৯ অপরাহ্ণ
A- A A+ Print

বাংলাদেশের ‘নতুন’ তামিম!

৯২

স্পোর্টস নিউজঃ ব্যক্তিগত কারণে ভারত সফরে নেই তামিম ইকবাল। তার জায়গায় কে খেলবেন, এ নিয়ে কম দৌড়ঝাঁপ কম করেনি বিসিবি নির্বাচকরা। প্রথম শ্রেণীর ক্রিকেট, ঘরোয়া লিগ, এনসিএল কিংবা যুব দল নিয়ে একের পর এক বিচার-বিশ্লেষণ করে শেষমেশ পাওয়া গেল নাঈম শেখকে।

একেবারে আনকোরা, ভারতের বিপক্ষেই নামিয়ে দেওয়া হলো তাকে। আর অভিষেক সিরিজেই বাজিমাত করলেন নাঈম। তামিমের জায়গায় ব্যাট হাতে নেমে নিজের দায়িত্বটা যেন শতভাগ পালন করেছেন তরুণ এই ব্যাটসম্যান।

তামিম আর কতদিন! আজ বা কাল তাকেও গুডবাই বলতে হবে। তখন তার শূন্যতা যেন বাংলাদেশকে খুব বেশি তাড়িয়ে না বেড়ায়, সেজন্যই নাঈমকে খেলানো। তবে এই পরীক্ষামূলক ধাপে পুরোপুরি সফল বাংলাদেশ। তিন ম্যাচ টি২০ সিরিজে তিনিই সর্বোচ্চ রান সংগ্রাহক। কেবল বাংলাদেশ না ভারতের বাঘা বাঘা ব্যাটসম্যানকেও পেছনে ফেলেছেন নাঈম।

দিল্লির অরুণ জেটলিতে দেশের জার্সি গায়ে জড়ানোর সুযোগ পান নাঈম। প্রথম ম্যাচে ধীরস্থির ব্যাটিং করে ২৬ রান যোগ করেন বাংলাদেশের স্কোরবোর্ডে। এরপর রাজকোটেও রান আসে তার ব্যাট থেকে। সে দিন আরেকটু ছাড়িয়ে যান। খেলেন ৩৬ রানের ইনিংস। সর্বশেষ তৃতীয় টি২০’তে ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে একাই ব্যাট চালিয়েছেন নাঈম। খেলেন ৮১ রানের ঝলমলে ইনিংস।

সবমিলিয়ে ভারতের বিপক্ষে সদ্য শেষ হওয়া টি২০ সিরিজের সেরা ব্যাটসম্যান বাংলাদেশের নাঈম। ৩ ম্যাচে মোট ১৪৩ রান করেছেন তিনি। ব্যাটিং গড় ৪৭.৬৬। স্ট্রাইক রেট ১৩৩.৬৪। তার পরে আছেন ভারতের শ্রেয়াস আইয়ার। তিনি করেছেন তিন ম্যাচে ১০৮ রান।

দৈনিক বরিশাল ২৪

বাংলাদেশের ‘নতুন’ তামিম!

সোমবার, নভেম্বর ১১, ২০১৯ ১:৪৯ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ