'বিশ্বকাপে আফগানরা ইচ্ছে করেই খারাপ খেলেছে' - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪'বিশ্বকাপে আফগানরা ইচ্ছে করেই খারাপ খেলেছে' - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ সেপ্টেম্বর ১০, ২০১৯ ১২:৫৪ পূর্বাহ্ণ
A- A A+ Print

‘বিশ্বকাপে আফগানরা ইচ্ছে করেই খারাপ খেলেছে’

৭৬

বিনোদন নিউজ: গত বছর এশিয়া কাপে শ্রীলঙ্কা ও বাংলাদেশকে হারিয়েছিল আফগানিস্তান। একইসঙ্গে পাকিস্তানের কাছে লড়াই করে হারলেও ভারতের সঙ্গে টাই করেছিল। দুর্দান্ত সেই সাফল্যের কারণে উড়তে থাকা আফগানরা ফুরফুরে মেজাজে সদ্য সমাপ্ত বিশ্বকাপে অংশ নিয়েছিল। কিন্তু সেই দলই বিশ্বকাপে নয়টি ম্যাচের সবকটিতেই হেরে পয়েন্ট তালিকার তলানিতে থেকে ইংল্যান্ড থেকে বিদায় নেয়।

অথচ ২০১৫ সালের বিশ্বকাপে প্রথমবার অংশ নিয়েই ছয় ম্যাচ খেলে স্কটল্যান্ডের বিপক্ষে জয় পায় আফগানিস্তান। অথচ সদ্য শেষ হওয়া বিশ্বকাপে ৯ ম্যাচ খেলে একটিও জয় পায়নি তারা।

দলের এমন বাজে পারফরম্যান্সের কারণে আফগানিস্তান ক্রিকেট দলের অধিনায়কত্ব হারানো গুলবাদিন নাইব বলেন, সিনিয়রদের পারফরম্যান্সের ওপর আফগানিস্তান দল নির্ভরশীল। কিন্তু এই সিনিয়ররাই বিশ্বকাপে ইচ্ছে করে খারাপ খেলেছে। যার প্রভাব পড়েছে দলের ফলাফলের ওপর।

আফগানিস্তানের একটি স্থানীয় পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, দলের সিনিয়র ক্রিকেটাররা আমার কথার কোনো গুরুত্ব দিত না। ম্যাচ হেরে তারা দুঃখিত না হয়ে ড্রেসিংরুমে হাসাহাসি করত! ম্যাচের মধ্যে আমি যখন তাদের কোনো নির্দেশনা দিতাম, তখন তারা আমার দিকে তাকাতই না!

প্রসঙ্গত, বিশ্বকাপের আগে হঠাৎ করেই সফল অধিনায়ক আসগর আফগানকে সরিয়ে নেতৃত্ব দেয়া হয় গুলবাদিন নাইবকে। ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্তে তাৎক্ষণিক প্রতিবাদ জানান সিনিয়র ক্রিকেটার মোহাম্মদ নবী ও রশিদ খানরা। কিন্তু তাদের প্রতিবাদে কোনো কর্ণপাত করেনি বোর্ড। শুধু তাই নয়! বিশ্বকাপে আফগান সেরা ওপেনার মোহাম্মদ শেহজাদকে মাত্র দুই ম্যাচ খেলিয়ে ইনজুরির অজুহাত দিয়ে বসিয়ে রাখা হয়। দলের সেরা ক্রিকেটার আসগর আফগানকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয়ার পাশাপাশি দল থেকেও বাদ দেয়া হয়। প্রথম তিন ম্যাচে বসিয়ে রাখা হয় তাকে।

এতে বিশ্বকাপে ৯ ম্যাচে টানা হেরে যাওয়ায় গুলবাদিন নাইবকে সরিয়ে টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টির জন্য আফগানিস্তানের নতুন অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে রশিদ খানকে।

দৈনিক বরিশাল ২৪

‘বিশ্বকাপে আফগানরা ইচ্ছে করেই খারাপ খেলেছে’

মঙ্গলবার, সেপ্টেম্বর ১০, ২০১৯ ১২:৫৪ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ