বুধবার সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামছে বাংলাদেশ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বুধবার সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামছে বাংলাদেশ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ মার্চ ১০, ২০২০ ১০:৫৩ অপরাহ্ণ
A- A A+ Print

বুধবার সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামছে বাংলাদেশ

৮৭

স্পোর্টস নিউজঃ জিম্বাবুয়ের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজের শেষ ম্যাচে আগামীকাল মাঠে নামছে বাংলাদেশ। এখন পর্যন্ত হওয়া একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচের সবগুলোতেই জয় পেয়েছে টাইগাররা। সেই ধারা অব্যাহত রেখে জয় দিয়েই সিরিজ শেষ করার লক্ষ্যে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামবে মাহমুদউল্লাহ রিয়াদের দল।

বুধবার সন্ধ্যা ছয়টায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। দুই দলের খেলা সরাসরি দেখা যাবে বাংলাদেশ টেলিভিশন ও গাজী টিভির পর্দায়।

প্রথম টি-টোয়েন্টিতে প্রথমে ব্যাট করে ২০০ রানের পাহাড় গড়ার পর ৪৮ রানের বড় ব্যবধানে জয় তুলে নিয়েছে স্বাগতিকরা। ফলে কালকের ম্যাচ জিতলে সিরিজ জিতবে বাংলাদেশ। তবে জিম্বাবুয়ে জয় পেলে ১-১ সমতায় শেষ হবে টি-টোয়েন্টি সিরিজ। একইসঙ্গে চলতি সফরের একমাত্র জয় নিয়ে দেশ ছাড়বে তারা।

ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে বাংলাদেশ টি-টোয়েন্তি দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। তবে আত্মতুষ্টিতে ভোগা যাবে না বলেও মনে করিয়ে দিয়ে তিনি বলেন, ‘আমরা আত্মতুষ্টিতে ভুগতে পারিনা। আমরা ভালো ক্রিকেট খেলেছি। তবে আমাদের ধারাবাহিক হতে হবে।’

এছাড়া তিনি আরো যোগ করেন, ‘ব্যাটসম্যানদের পারফরম্যান্স দেখে আমি সত্যিই আনন্দিত। বিশেষভাবে টপ-অর্ডারে, তামিম ও লিটন। উইকেট কিছুটা কঠিন ছিলো কিন্তু ব্যাটসম্যানরা ভালো করেছে। ব্যাটসম্যানরা তাদের শক্তির প্রমান দিয়েছে।’

এদিকে জিম্বাবুয়ের অধিনায়ক শন উইলিয়ামস বলেছেন, ‘বোলিং করার সময় আমরা লেন্থ ভুল করি। ব্যাট হাতে টপ অর্ডারে বড় জুটি না হওয়া আমাদের ডুবিয়েছে। ঐসব জুটিগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং এখানে ভাল করলে সম্ভবত আমরা প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারতাম। ২০০ রান চেজ করা অনেক বেশি চাপের। কিন্তু শট নির্বাচন করার বিষয়ে আমাদের আরো বেশি সতর্ক হওয়া উচিত। এটি খুবই সাধারন বিষয়।’

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: লিটন দাস, নাঈম শেখ, মেহেদী হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফউদ্দিন, আমিনুল ইসলাম, শফিউল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

জিম্বাবুয়ে সম্ভাব্য একাদশ : তিনাশে কামুনহুকামুয়ে, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেইলর, সিকান্দার রাজা, শন উইলিয়ামস (অধিনায়ক), উইসলে মাধেভের, রিচমন্ড মুতুম্বামি (উইকেটরক্ষক), ডোনাল্ড তিরিপানো, তিনোতেন্ডা মুতুমবোদজি, ক্রিস্টোফার এমপফু ও কার্ল মুম্বা।

দৈনিক বরিশাল ২৪

বুধবার সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামছে বাংলাদেশ

মঙ্গলবার, মার্চ ১০, ২০২০ ১০:৫৩ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ