বেনাপোলে পাট বীজ বোঝায় ৫৭টি ট্রাক প্রবেশের অপেক্ষায় - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বেনাপোলে পাট বীজ বোঝায় ৫৭টি ট্রাক প্রবেশের অপেক্ষায় - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ এপ্রিল ০৯, ২০২০ ২:১৪ পূর্বাহ্ণ
A- A A+ Print

বেনাপোলে পাট বীজ বোঝায় ৫৭টি ট্রাক প্রবেশের অপেক্ষায়

৫১

ফারুক হাসান , বেনাপোলঃ ভারত থেকে আমদানিকৃত পাট বীজ বোঝায় ৫৭টি ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশের অপেক্ষায় দাঁড়িয়ে আছে ভারতের প্রেটাপোল বন্দরে। গত ২৮ মার্চ থেকে ভারতের বিভিন্ন ব্যবসায়ী সংগঠন পাট বীজ রফতানি করবে বলে প্রতিশ্রুতি দিলেও সেটা আজও বাস্তবায়ন হয়নি। অপরদিকে এসব বীজের ট্রাক গ্রহণ করার জন্য প্রতিদিন বেনাপোল কাস্টম, বন্দরে সিএন্ডএফ প্রতিনিধিরা অপেক্ষা করছে দিনের পর দিন।

করোনা ভাইরাসের কারণে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে দীর্ঘদিন আমদানি-রপ্তানি বন্ধ থাকায় পাট বীজ আমদানিকারকরা বিপাকে পড়েছেন। ভারতের কাস্টম ও বন্দর কর্তৃপক্ষ পাট বীজ আমদানিতে সহযোগিতা করলে বেনাপোল কাস্টম ও বন্দর কর্তৃপক্ষও সহযোগিতা করতে রাজি আছে। দুই একদিনের মধ্যে এ পাট বীজ আমদানি না হলে বাজারে মূল্য দ্বিগুণ বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করা হচ্ছে।

জানা যায়, কৃষি সস্প্রসারণ অধিদফতর থেকে চলতি পাট মৌসুমের জন্য পাঁচ হাজার টন পাট বীজ ও এক হাজার ৫০০ টন নেস্তা বীজ আমদানির (আইপি) অনুমতি দেওয়া হয় গত ১৮ মার্চ। এর মধ্যে বেনাপোল বন্দর দিয়ে ২১ মার্চ পর্যন্ত এক হাজার ৮৩৫ টন পাট ও নেস্তা বীজ আমদানি হয়েছে ভারত থেকে।

ভারতের পেট্রাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, করোনা ভাইরাসের জন্য ১৪ এপ্রিল পর্যন্ত গোটা ভারত লকডাউন ঘোষণা করা হয়েছে। এজন্য গত ২২ মার্চ থেকে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। খুব জরুরি হওয়ায় পাট-বীজগুলি রপ্তানি করে দেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু ট্রাকচালকরা কোয়ারেন্টাইনে থাকার ভয়ে ট্রাক নিয়ে বাংলাদেশে যেতে রাজি হচ্ছে না।

ভারতের বনগাঁর নদুভুদু বীজ কোম্পানির মালিক স্বপন জানান, পাট ও নেস্তা বীজগুলি রপ্তানি করা খুব জরুরি। কালিতলা পার্কিং থেকে মেয়র সাহেব গাড়ি ছাড়ছে না, তার বক্তব্য হলো এ গাড়ি বাংলাদেশে গেলে চালকদের মাধ্যমে যদি করোনা ভাইরাস আসে তার দায়িত্ব আপনাদের নিতে হবে।

বেনাপোল সিএন্ডএফ এজেন্ট ব্যবসায়ী আব্দুর রাজ্জাক বলেন, বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় পেট্রাপোল সেন্ট্রাল পার্কিংয়ে আমার বীজ ভর্তি সাতটি ভারতীয় ট্রাক দাঁড়িয়ে আছে। দুই একদিনের মধ্যে এসব বীজ না আমদানি হলে প্রতি ট্রাকে ৪-৫ লাখ টাকা করে লোকসান হবে।

বেনাপোল কাস্টম হাউসের সহকারী কমিশনার আকরাম হোসেন বলেন, ভারতীয় কাস্টম রপ্তানি করলে পাট ও নেস্তা বীজ আমদানিতে বাংলাদেশ কাস্টমসের কোনো আপত্তি নেই। যদি আমদানি হয় দ্রুত শুল্কায়ন শেষে খালাসের ব্যবস্থা করা হবে।

বেনাপোল বন্দরের উপ-পরিচালক মামুন কবির তরফদার বলেন, ভারত থেকে পাট ও নেস্তা বীজ যদি আমদানি হয় তাহলে চেকপোস্টে স্বাস্থ্যকর্মীর দ্বারা জীবাণুনাশক স্প্রে ও চালক এবং হেলপারদের হ্যান্ড থার্মাল স্ক্যানার দিয়ে শরীরের তাপমাত্রা মেপে নিশ্চিত হয়ে প্রবেশের অনুমতি দেওয়া হবে। দ্রুত খালাসের জন্য সর্বাত্মক সহযোগিতা করা হবে।

দৈনিক বরিশাল ২৪

বেনাপোলে পাট বীজ বোঝায় ৫৭টি ট্রাক প্রবেশের অপেক্ষায়

বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২০ ২:১৪ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত