বয়স কোনো ব্যাপার না বললেন আশরাফুল - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বয়স কোনো ব্যাপার না বললেন আশরাফুল - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ সেপ্টেম্বর ২৭, ২০১৯ ১২:৪০ অপরাহ্ণ
A- A A+ Print

বয়স কোনো ব্যাপার না বললেন আশরাফুল

৮৩

স্পোর্টস নিউজ:বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম সুপারস্টার মোঃ আশরাফুল। ক্যারিয়ারের প্রথম টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরি করে তাক লাগিয়ে দেন ক্রিকেট বিশ্বকে। তাক লাগানোর সাথে সাথে করে ফেলেন অনবদ্য এক রেকর্ড। সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে করেন সেঞ্চুরি। যা এখনো অক্ষত আছে।

অস্ট্রেলিয়ার সোনালী যুগের দলের সাথে বাংলাদেশের প্রথম জয়ে ছিলো আশরাফুলের বড় ভূমিকা। গিলক্রিস্ট, হেইডেন, পন্টিং, ক্লার্ক, ম্যাকগ্রা, গিলেস্পিদের সেই অস্ট্রেলিয়াকে ওয়ানডেতে হারানো একমাত্র ম্যাচে সেঞ্চুরি করে ম্যাচসেরা হয়েছিলেন আশরাফুল। এরপর হয়েছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক। অবশ্য তারপর থেকেই তার বাজে ফর্ম শুরু। ২০১১ এর বিশ্বকাপে জায়গা হলেও দল থেকে বাদ পড়ে যান তারপর ।আবার দলে ফিরলেও পারেননি ফর্মে ফিরতে। টেস্টে অবশ্য ডাবল সেঞ্চুরির কাছে গিয়ে ১৯০ রানে আউট হয়ে যান এই লিটল ম্যান।

এরপর তো সেই প্রলয়ঙ্কারি ঘটনা ঘটে যাওয়া বাংলাদেশ ক্রিকেটে। বিপিএলে ফিক্সিং কান্ডে নিষিদ্ধ হলেন পাঁচ বছর। নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন ঘরোয়া ক্রিকেটে। ঘরোয়া ক্রিকেটে ফিরলেও জাতীয় দলে ফেরার আশা দূরাশা। তবে ঘরোয়াতে ভালোই খেলছেন অ্যাশ। কলাবাগানের হয়ে ৫টি সেঞ্চুরি করেছেন এই ব্যাটসম্যান।

গত বছর থেকে ঘরোয়া মৌসুমের শুরুতে ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা দেয়া বাধ্যতামূলক করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আসন্ন জাতীয় ক্রিকেট লিগকে সামনে রেখে এবারও শুরু হচ্ছে ফিটনেস টেস্ট। আগামী ১ অক্টোবর ক্রিকেটারদের ফিটনেস টেস্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

গত বছর ক্রিকেটারদের ব্লিপ টেস্টের ফলাফল ৯ কিংবা সাড়ে ৯ হলেই খেলার সুযোগ দিয়েছিল বিসিবি। তবে এবার সেটা নির্ধারণ করা হয়েছে ১১।ফিটনেসের এই পরীক্ষা উৎরাতে পারলেই খেলার সুযোগ মিলবে ঘরোয়া লিগে। বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল মনে করেন ৩৫ বছর কিংবা ২০ বছর সবাই এই বাধা পেরুতে পারবেন। একেক জনের ফিটনেস একেক রকম বলে ধারণা এই ক্রিকেটারের।

এ প্রসঙ্গে আশরাফুল বলেন, ‘বয়স কোনো ব্যাপার না। ৩৫ কিংবা ২০ বছর বলেন, কারণ বাংলাদেশ দলে অনেক পেস বোলার আছে ৮-৯ পেয়েছে ব্লিপ টেস্টে। তাঁরা যে টানা ১৮ ওভার বোলিং করতে পারবে তা না। ওইটা এক ধরনের, ব্লিপ টেস্ট অন্য ধরনের। ম্যাচ ফিটনেস আরেক ধরণের। একেক জনের একেক ধরনের ফিটনেস হয়। আমরা যারাই আছি চেষ্টা করবো এটা করার।’

তরুণ খেলোয়াড়দের জন্য ব্লিপ টেস্টের এই বাধা পেরুনো সহজ হবে বলে মনে করেন আশরাফুল। তাছাড়া সিনিয়র ক্রিকেটাররা যদি এই বাধা পেরুতে চান তবে একমাস টানা ১২-১৩ মিনিট দৌড়ানোর পরামর্শ দিয়েছেন আশরাফুল। তাহলেই ফিটনেস টেস্টে পাস করতে পারবেন বলে আশাবাদী টেস্টের সর্বকনিষ্ট এই সেঞ্চুরিয়ান।

তিনি বলেছেন, ‘যারা তরুণ তাদের জন্য সহজ হবে। বয়স ৩৫ হয়ে যাওয়ার পরও আপনি যদি ব্লিপ টেস্টে ১১ চান সেটাতো একটু কষ্টকর। আমরা যেহেতু প্রফেশনাল ক্রিকেটার এবং বেতনভুক্ত ক্রিকেটার, যেটাই বলবে (বোর্ড) সেটাই করার চেষ্টা করবো। প্রফেশনাল ক্রিকেটার হিসেবে ১১ দিতে হলে টানা ১২-১৩ মিনিট রানিং করতে হবে। ধীর হতে পারে সেটা দ্রুতও হতে পারে। এই জিনিসটা আমরা যদি অনুশীলনটা চালিয়ে যেতে পারি একমাস, তাহলে এটা করা সম্ভব।’

দৈনিক বরিশাল ২৪

বয়স কোনো ব্যাপার না বললেন আশরাফুল

শুক্রবার, সেপ্টেম্বর ২৭, ২০১৯ ১২:৪০ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ