ভারতের সঙ্গে ড্র করল বাংলাদেশ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪ভারতের সঙ্গে ড্র করল বাংলাদেশ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ অক্টোবর ১৫, ২০১৯ ১০:১৪ অপরাহ্ণ
A- A A+ Print

ভারতের সঙ্গে ড্র করল বাংলাদেশ

৮৬

স্পোর্টস নিউজ:ম্যাচের ৮৮তম মিনিট পর্যন্ত ম্যাচে স্পষ্ট আধিপত্য ছিল বাংলাদেশের। আক্রমণ আর রক্ষণে দুর্দান্ত খেলেছেন জামাল ভূঁইয়া আর ইয়াসিন। সুযোগ ছিল ১৬ বছর পর ভারতের বিপক্ষে জয় তুলে নেওয়ার। কিন্তু শেষ মুহূর্তের ওই গোলেই ১-১ গোলের ড্র নিয়ে ফিরলো জেমি ডে’র শিষ্যরা।

মঙ্গলবার (১৫ অক্টোবর) বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইপর্বে কলকাতার যুব ভারতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। খেলা শুরুর মাত্র দ্বিতীয় মিনিটের মাথায় ভারতের ডি-বক্সের বাঁ দিক থেকে আক্রমণে গিয়েছিলেন বাংলাদেশের ইব্রাহীম। সেখানে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন ভারতের ডিফেন্ডার ভিকি। বাংলাদেশ পেনাল্টির আবেদন জানালেও রেফারি তাতে সাড়া দেননি।

অষ্টম মিনিটে ফের একবার পেনাল্টির দাবি করে বাংলাদেশ। এবারও ভারতের ডি-বক্সের ভেতরে ঢুকে পড়েছিলেন ইব্রাহীম। আর এবারও তাকে ফেলে দিয়েছিলেন সেই ভিকি। কিন্তু রেফারি এবার গোল কিকের ইশারা করেন। ৩১তম মিনিটে আদিলের ভুলে গোল খেতে বসেছিল ভারত। কিন্তু আনাসের দক্ষতায় ব্যর্থ হন বিপলু।

প্রথমার্ধের খেলার অধিকাংশ সময় বল নিয়ন্ত্রণে ছিল ভারতের। বেশ কয়েকটি সুযোগও পেয়েছিল। কিন্তু বাংলাদেশের গোলরক্ষক আশরাফুল ইসলাম রানার দারুণ কিছু সেভ স্বাগতিকদের গোল বঞ্চিত করে। আর মাথায় ব্যান্ডেজ নিয়েও অসাধারণ কিছু হেডে দলকে বিপদমুক্ত করেন ইয়াসিন। তবে মাঝ মাঠে পুরোটাই ভারতের আধিপত্য বজায় ছিল।

কিন্তু লড়াইয়ে বাংলাদেশকে এগিয়ে দেন সাদ। তবে এই গোলে তার চেয়ে বড় ভূমিকা জামালের লম্বা ও বাঁকানো ফ্রি-কিকের। তার দূরের পোষ্টে পাঠিয়ে দেওয়া বলের সুইং বুঝতে না পেরে এগিয়ে গিয়েছিলেন স্বাগতিক গোলরক্ষক গুরপ্রীত সিং। বল চলে যায় ডান পাশে থাকা সাদের দিকে। বাঁকানো ও নিচু হেডে বল জড়িয়ে দেন এই ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধে আরও দুর্দান্ত খেলা দেখিয়েছেন লাল-সবুজের প্রতিনিধিরা। ৫১তম মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিলেন জীবন। সোহেল দারুণ ড্রিবলের পর কাট করে বল পাঠিয়েছিলেন বক্সের ভেতরে থাকা জীবনের পায়ে। কিন্তু তার শট প্রতিহত হয়। ৬০তম মিনিটে সুযোগ পেয়েছিল ভারতও। থাপার কর্নার কিকে হেড নিয়েছিলেন আনাস। কিন্তু গোল লাইন থেকে বল ক্লিয়ার করেন ইব্রাহীম।

৭৩তম মিনিটে স্বাগতিকদের বুকে কাঁপন ধরিয়ে দিয়েছিলেন জীবন। ডিফেন্সকে বোকা বানিয়ে ভারতীয় গোলরক্ষক গুরপ্রীতের মাথার ওপর দিয়ে চিপ করেছিলেন তিনি। বল গুরপ্রীতের আঙুল ছুঁয়ে ফাঁকা পোস্টে প্রবেশ করার ঠিক আগ মুহূর্তে বল ক্লিয়ার করেন আদিল খান। শেষ বাঁশি বাজার ঠিক ২ মিনিট আগে এই আদিল খানের হেডেই হতাশায় পুড়তে হয় বাংলাদেশকে। ব্র্যান্ডনের কর্নার কিকে রকেট গতির হেড করেছিলেন আদিল, ঠেকানোর কোনো সুযোগই ছিল না আশরাফুলের হাতে।

এই ড্র’র পর গ্রুপ ‘ই’র পঞ্চম স্থানে নেমে গেল বাংলাদেশ। ৩ ম্যাচে ১ ড্র ও ২ হারে জেমি ডে’র দলের পয়েন্ট মাত্র ১। অন্যদিকে সমান ম্যাচ খেলে ২ ড্র ও ১ হারে ২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে ভারত।

দৈনিক বরিশাল ২৪

ভারতের সঙ্গে ড্র করল বাংলাদেশ

মঙ্গলবার, অক্টোবর ১৫, ২০১৯ ১০:১৪ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ