ভাড়াটিয়াদের কাছ থেকে মার্চের ভাড়া নিচ্ছেন না কক্সবাজারের সাংবাদিক মাহবুর - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪ভাড়াটিয়াদের কাছ থেকে মার্চের ভাড়া নিচ্ছেন না কক্সবাজারের সাংবাদিক মাহবুর - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ মার্চ ২৪, ২০২০ ১২:০৫ পূর্বাহ্ণ
A- A A+ Print

ভাড়াটিয়াদের কাছ থেকে মার্চের ভাড়া নিচ্ছেন না কক্সবাজারের সাংবাদিক মাহবুর

৫২
 অনলাইন নিউজঃ করোনাভাইরাসের কারণে উদ্ভুত অর্থনৈতিক সংকটময় পরিস্থিতিতে ভাড়াটিয়াদের মার্চ মাসের ভাড়া মওকুফের ঘোষণা দিয়েছেন কক্সবাজার শহরের টেকপাড়ার বাসিন্দা মাহবুবুর রহমান। রবিবার (২২ মার্চ) রাতে যা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ পুরো শহরে আলোচনার কেন্দ্রে পরিণত হয়। এতে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন বলে মন্তব্য করছে অনেকেই।

মাহবুবুর রহমান স্থানীয় দৈনিক কক্সবাজার ও দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার কক্সবাজার প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। এছাড়া কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সদস্যও। কক্সবাজার শহরের টেকপাড়া এলাকায় মাহবুবুর রহমানের ভবনটিতে চারটি পরিবার ভাড়া থাকেন। যাদের প্রতি মাসে ভাড়া দিতে হয় ৩০ হাজার টাকার বেশি। মার্চ মাসে মানবিক বিবেচনায় তা মওকুফ করা হয়েছে। জানতে চাইলে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) কক্সবাজার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান বলেন, ‘সময়টা বেশ খারাপ। সারাবিশ্বের একই অবস্থা। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে মানুষ ঘর থেকেই বের হতে পারছেন না। অনেকের তো আর্থিক সংকট দেখা দিয়েছে। তবে যতো সংকটই আসুক, তা মোকাবিলায় মানুষকেই এগিয়ে আসতে হবে। তাই আমাদের সাধ্যের মধ্যে কিছু মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আমি ভাড়াটিয়াদের কাছে মার্চ মাসের ভাড়া নেব না।’

তিনি আরো বলেন, ‘করোনাভাইরাস মহামারি আকার ধারণ করায় বাংলাদেশের সবকিছুই স্থগিত হয়ে যাচ্ছে। কর্মজীবী মানুষ কর্মস্থলে যেতে পারছেন না, তাই দেশের সব বাসার মালিকদের এ সিদ্ধান্ত নেয়া উচিত। দেশের এ সংকট মুহূর্তে পাশে দাঁড়ানোটাই বড় দায়িত্ব একজন নাগরিকের।

দৈনিক বরিশাল ২৪

ভাড়াটিয়াদের কাছ থেকে মার্চের ভাড়া নিচ্ছেন না কক্সবাজারের সাংবাদিক মাহবুর

মঙ্গলবার, মার্চ ২৪, ২০২০ ১২:০৫ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত