ভুঁড়ি পরিষ্কারের সহজ ২ উপায় জেনে নিন - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪ভুঁড়ি পরিষ্কারের সহজ ২ উপায় জেনে নিন - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ১২, ২০১৯ ৮:০৮ পূর্বাহ্ণ
A- A A+ Print

ভুঁড়ি পরিষ্কারের সহজ ২ উপায় জেনে নিন

৭৭

অনলাইন নিউজ: গরু বা খাসির ভুঁড়ি ভুনা খেতে খুবই মজাদার। কিন্তু ভুঁড়ি পরিষ্কার করা যারপরনাই ঝক্কির কাজ! ভুঁড়িতে লেগে থাকা ময়লা দূর করতে অনেকে চুন ব্যবহার করেন। তবে সময়সাপেক্ষ এসব পদ্ধতি বাদ দিয়ে সহজ দুটি উপায়ে ঝটপট পরিষ্কার করে ফেলতে পারেন ভুঁড়ি। জেনে নিন সংরক্ষণ পদ্ধতিও।পদ্ধতি ১
একটি হাঁড়িতে পানি ফুটিয়ে নিন।

ভুঁড়ি ছোট টুকরা করে কেটে নিন। প্রতিটি টুকরো আলাদা আলাদা করে ধুয়ে ঘষে পরিষ্কার করুন। পানি ফুটে উঠলে খানিকটা পানি আলাদা একটি পাত্রে নিয়ে ভুঁড়ির কালো পাশটি পানিতে দিয়ে দিন। ১২ থেকে ১৩ সেকেন্ড রেখে সঙ্গে সঙ্গে তুলে নিন। একটি চামচ দিয়ে ধরে আরেকটি চামচ দিয়ে আঁচড়ে কালো ময়লা তুলে নিন। একটু ঠান্ডা হলে চামচ সরিয়ে হাত দিয়ে ধরে আঁচড়ে তুলুন কালো ময়লা। ভুঁড়ির যে অংশ খাঁজকাটা থাকে, সেই অংশ আরও কয়েক সেকেন্ড বেশি ভেজাবেন গরম পানিতে। চামচের বদলে স্টিলের গ্লাস দিয়ে ওঠাতে পারেন ময়লা। তবে ১৩ থেকে ১৭ সেকেন্ডের বেশি গরম পানিতে রাখবেন না ভুঁড়ি। এতে ময়লা আরও আটকে যেতে পারে।
ভালো করে পরিষ্কার করার পর কলের পানি দিয়ে ধুয়ে নিন ভুঁড়ি। একটা একটা টুকরা নিয়ে ধোবেন। ভুঁড়ি সিদ্ধ করার জন্য হাঁড়িতে পানি নিন পর্যাপ্ত পরিমাণে। এমনভাবে পানি নেবেন যেন ভুঁড়ি ডুবে থাকে পুরোপুরি। ১ থেকে দেড় চা চামচ হলুদ দিয়ে দিন পানিতে। চুলার আঁচ বাড়িয়ে সিদ্ধ করুন ভুঁড়ি।
পদ্ধতি ২
প্রথমেই কাঁচি দিয়ে ভুঁড়ি কয়েকটি বড় টুকরা করে নিন। পানি গরম করে সিদ্ধ করে নিন ভুঁড়ি। চুলা থেকে নামিয়ে গরম থাকা অবস্থায়ই হাতে গ্লাভস পরে চামচ দিয়ে ঘষে উঠিয়ে ফেলুন ময়লা।
প্রাথমিকভাবে পরিষ্কার করা হয়ে গেলে একটি বড় প্যানে পরিমাণ মতো পানি গরম করুন। ১ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিন পানিতে। কেটে রাখা ভুঁড়ির টুকরা দিয়ে দিন। বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করুন। ১৫ থেকে ২০ মিনিট পর তেল ও ময়লা ভেসে উঠবে। ঝাঁঝরিতে উঠিয়ে পানি ঝরিয়ে ফেলুন। গরম অবস্থায় চামচ দিয়ে চেঁছে উঠিয়ে ফেলুন বাকি ময়লা। বিশেষ করে চর্বির অংশে জমে থাকা ময়লা পরিষ্কার করতে হবে ভালো করে। পেছনের অংশের পাতলা আবরণ উঠিয়ে ফেলতে পারেন চাইলে। তাহলে আরও দ্রুত পরিষ্কার হবে ভুঁড়ি।
সংরক্ষণের উপায়
ভুঁড়ি সিদ্ধ করে ডিপফ্রিজে সংরক্ষণ করতে পারেন অনেক দিন পর্যন্ত। এজন্য সিদ্ধ হওয়ার পর পানি ঝরিয়ে কয়েকবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিন। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে ছোট জিপলক ব্যাগ কিংবা মুখবন্ধ বাটিতে করে ফ্রিজে রেখে দিন।
ছবি: কুকিং স্টুডিও বাই উম্মি

দৈনিক বরিশাল ২৪

ভুঁড়ি পরিষ্কারের সহজ ২ উপায় জেনে নিন

সোমবার, আগস্ট ১২, ২০১৯ ৮:০৮ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত