ভূমিকম্পের পর অনলাইনে গুজবের দৌরাত্ম্য, ছড়ানো হচ্ছে ভুয়া ছবি-ভিডিও - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪ভূমিকম্পের পর অনলাইনে গুজবের দৌরাত্ম্য, ছড়ানো হচ্ছে ভুয়া ছবি-ভিডিও - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ নভেম্বর ২১, ২০২৫ ৫:২৮ অপরাহ্ণ
A- A A+ Print

ভূমিকম্পের পর অনলাইনে গুজবের দৌরাত্ম্য, ছড়ানো হচ্ছে ভুয়া ছবি-ভিডিও

২২৮৪

অনলাইন নিউজঃ সকালের ভূমিকম্পের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা গুজবের দৌরাত্ম্য। ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ভুয়া ছবি–ভিডিও ছড়িয়ে দেওয়া হচ্ছে, যার বেশির ভাগই এআই–নির্মিত বা অন্য দেশের পুরোনো ফুটেজ। কোথাও দাবি করা হচ্ছে মেট্রোরেলের ভায়াডাক্ট ভেঙে গেছে, আবার কোথাও ছড়ানো হচ্ছে গাজীপুরে ভবন ধসের খবর। এমনকি নীলক্ষেত–নিউমার্কেট এলাকার একটি ভবন হেলে পড়েছে- এমন গুজবও ছড়িয়ে পড়ে, যদিও ভবনটির ডিজাইনই তেমন এবং বাস্তবে কোনো ক্ষতি হয়নি।

শুক্রবার (২১ নভেম্বর) বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ফেসবুকে দেখা গেছে, বিভিন্ন নামসর্বস্ব গ্রুপ–পেজ ও ব্যক্তিরা ব্যাপক গুজব ছড়াচ্ছে। বিশেষ করে এআই–নির্মিত ভিডিও ও মনগড়া তথ্য পোস্ট করা হচ্ছে বেশ কিছু অ্যাকাউন্ট থেকে, যা দ্রুত ছড়িয়ে পড়ছে। অনলাইনে ছড়ানো এসব ভিডিওর কিছুতে দেখা যায় ঢাকার মেট্রোরেলের ভায়াডাক্ট ভেঙে যাচ্ছে, আবার কোথাও দাবি করা হচ্ছে গাজীপুরে একটি কারখানায় ধস নেমেছে। কিন্তু সংশ্লিষ্ট কোনো সংস্থাই এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেনি।

এ ছাড়া অন্য দেশের ভূমিকম্প–পরবর্তী সময়ের বিভিন্ন ছবি ও ভিডিওও বাংলাদেশের বলে প্রচার করা হচ্ছে। একই সঙ্গে নিউমার্কেট–নীলক্ষেত এলাকার একটি ভবন হেলে পড়েছে- এমন গুজবও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। অথচ স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা গেছে, ভবনটির ডিজাইনই এমন। সেখানে কোনো ধস বা কাঠামোগত ক্ষতি হয়নি।

এরই মধ্যে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় গুজবে কান না দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব। ছবি- সংগৃহীত

বার্তায় বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হওয়ার ঘটনায় জনমনে সৃষ্ট উদ্বেগ ও আতঙ্ক সম্পর্কে সরকার অবগত। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সংশ্লিষ্ট দপ্তরগুলোকে অবিলম্বে মাঠপর্যায়ে নেমে সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে আজ সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে ঢাকা ও দেশের বিভিন্ন অঞ্চলে ৫ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির ঢাকা পোস্টকে বলেন, অনুভূত হওয়া ভূমিকম্পটি মধ্যম বা মডারেট মাত্রার। যার শক্তি খুব বেশি নয়, তবে তা স্পষ্টভাবে অনুভূত হয়। সাধারণত এই ধরনের ভূমিকম্প রিখটার স্কেলে ৪.৫ থেকে ৬.০ মাত্রার মধ্যে হয়। এ ধরনের ভূমিকম্পে মাটির কাঁপা স্পষ্টভাবে অনুভূত হয়, ঘরের ভেতর আসবাবপত্র বা হালকা বস্তু নড়তে পারে, তবে সাধারণত বড় ধরনের ধ্বংস বা প্রাণহানি ঘটে না।

তিনি বলেন, মাঝারি মাত্রার ভূমিকম্পে কিছু সময় আফটারশকের সম্ভাবনা থাকে, তবে সব সময় তা তীব্র হয় না। সহজভাবে বলতে গেলে, এটি খুব দুর্বল নয়, আবার খুব শক্তিশালীও নয়- মাঝারি ধরনের ভূমিকম্প।সূত্রঃঢাকা পোষ্ট

দৈনিক বরিশাল ২৪

ভূমিকম্পের পর অনলাইনে গুজবের দৌরাত্ম্য, ছড়ানো হচ্ছে ভুয়া ছবি-ভিডিও

শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫ ৫:২৮ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ   ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ   আর্থিক সংকটে সাংবাদিক কাজী জাহিদ, বাবার জীবন বাঁচাতে চাইলেন সহযোগিতা   প্রবাসফেরত অসুস্থ জামালকে রাস্তার পা‌শে ফেলে গেল স্ত্রী-সন্তান   ১৩০ বছর বয়সী মায়ের খেয়াল রাখেন ১০০ বছরের মেয়ে!   ১৫ বছর পরও ভুলে যাননি ১০০ টাকার দেনা, ছুটে এলেন শোধ করতে   সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কাল   সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড