ভোটের স্লিপ ঘরে ঘরে গিয়ে দিতে পারলে ত্রাণ কেন নয়? - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪ভোটের স্লিপ ঘরে ঘরে গিয়ে দিতে পারলে ত্রাণ কেন নয়? - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ এপ্রিল ১০, ২০২০ ১:০৪ পূর্বাহ্ণ
A- A A+ Print

ভোটের স্লিপ ঘরে ঘরে গিয়ে দিতে পারলে ত্রাণ কেন নয়?

৭৬

অনলাইন নিউজঃ করোনাভাইরাসের প্রাদুর্ভাবে মহাবিপাকে পড়েছেন দেশের নিম্ন আয়ের মানুষেরা। দেশজুড়ে অচলাবস্থা বিরাজ করায় তাদের দুর্দশা যেন অন্তহীন। খেটে খাওয়া এসব অসহায়-দুস্থ মানুষের সাহায্যার্থে, তাদের কষ্ট লাঘবে জনপ্রতিনিধিদের আরও জোরালো ভূমিকা রাখতে আহ্বান জানিয়েছেন জাতীয় দলের পেসার রুবেল হোসেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বরাবরই প্রশংসনীয় ভূমিকা রেখে থাকেন রুবেল। কয়েকদিন আগে বাংলাদেশে করোনাভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়া শুরুর সময়ে সময়ে অসাধু ব্যবসায়ীদের একহাত নিয়েছিলেন তিনি। প্রকাশ করেছিলেন তীব্র ক্ষোভ। এবারে ডানহাতি গতি তারকা খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছেন, আওয়াজ তুলেছেন তাদেরকে সাহায্য করার জন্য।

করোনাভাইরাস সংক্রমণ বাড়তে থাকায় গেল ২৬ মার্চ থেকে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। চলমান ছুটিতে শ্রমজীবী কর্মহীনদের মানবিক সহায়তা দিচ্ছে সরকার। কিন্তু ত্রাণ বিতরণ নিয়ে নানা রকমের অভিযোগ উঠেছে। সহায়তা না পেয়ে বিক্ষোভ করার ঘটনাও ঘটেছে। সেই সঙ্গে ত্রাণ বণ্টনের সময় অনেক ক্ষেত্রেই মানা হচ্ছে না সামাজিক দূরত্বের বিষয়টি।

এ নিয়ে বৃহস্পতিবার ফেসবুকে নিজের স্বীকৃত পেজ থেকে ৩০ বছর বয়সী রুবেল লিখেছেন, ‘দেশ এখন সংকটময় মুহূর্তে। সবাইকে এগিয়ে আসতে হবে। এই দেশ আপনার, আমার, সকলের।’

দেশের জনপ্রতিনিধিদের প্রতি ইঙ্গিত করে তিনি যোগ করেছেন, ‘নিম্ন আয়ের মানুষদের ঘরে ঘরে খাবার পৌঁছে দিতে হবে। ভোটের সময় ভোটের স্লিপ যদি ঘরে ঘরে গিয়ে দিয়ে আসতে পারেন, তাহলে সরকারি অনুদান ঘরে ঘরে গিয়ে নয় কেন?’

বৈশ্বিক মহামারি করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশের অন্যান্য ক্রিকেটারদের মতো সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন রুবেলও। কয়েকদিন আগে নিজের এক মাসের বেতনের অর্ধেক দিয়েছেন অনুদান হিসেবে। তা ছাড়া, নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রীও তিনি বিতরণ করেছেন অসহায় মানুষদের মাঝে।

প্রসঙ্গত, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও একজন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২১। নতুন আক্রান্ত হয়েছেন আরও ১১২ জন। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৩০ জনে দাঁড়িয়েছে।

দৈনিক বরিশাল ২৪

ভোটের স্লিপ ঘরে ঘরে গিয়ে দিতে পারলে ত্রাণ কেন নয়?

শুক্রবার, এপ্রিল ১০, ২০২০ ১:০৪ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ