ভোলায় ১৩ হাজার সেচ্ছাসেবী ৬৪৮টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪ভোলায় ১৩ হাজার সেচ্ছাসেবী ৬৪৮টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ নভেম্বর ০৯, ২০১৯ ১১:৫৪ পূর্বাহ্ণ
A- A A+ Print

ভোলায় ১৩ হাজার সেচ্ছাসেবী ৬৪৮টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত

৯৫
এ,কে এম গিয়াসউদ্দিন[ভোলা]ঃ ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবিলায় ভোলায় সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। ঝড় মোকাবিলায় জেলার ৬৪৮টি আশ্রয়কেন্দ্র খুলে দেওয়া হয়েছে। গঠন করা হয়েছ ৯২টি মেডিক্যাল টিম।
এছাড়াও জেলা সদরসহ সাত উপজেলায় ৮টি কন্ট্রোল রুম খোলা হয়েছে। মানুষর্কে সতর্ক করতে উপকূলে চলছে প্রচারণা। সকল সাইক্লোন সেল্টার খুলে রাখার পরামর্শ প্রদান করা হয়েছে। আজ শুক্রবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ে ঘূর্ণিঝড়ের বিষয়ে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক (ডিসি) মাসুদ আলম ছিদ্দিক বলেন ঘূর্ণিঝড় বুলবুল মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
প্রস্তুত রাখা হয়েছে ১৩ হাজার স্বেচ্চাসেবী। খুলে দেওয়া হয়েছে জেলার সব আশ্রয়কেন্দ্র। এছাড়াও মজুদ রাখা হয়েছে ত্রাণ।ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) ভোলার উপ-পরিচালক সাহাবুদ্দিন আমাদের প্রতিনিধিকে জানান ঝড়ের বিষয়ে মানুষকে জানাতে সিপিপি ও রেডক্রিসেন্ট কর্মীরা প্রচার-প্রচারণা শুরু করে দিয়েছেন। সিপিপির ১০ হাজার ২শ’ স্বেচ্চাসেবী প্রস্তুত রয়েছে।
তিনি আরও বলেন, ভোলায় এখনো ৪ নম্বর সতর্কতা সংকেত চলছে। ঝড়টির গতিবেগ এমন, যে এটি কোন দিকে আঘাত হানবে এখনো তা এ মুহূর্তে ঠিক বলা যাচ্ছে না। এদিকে ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে সকাল থেকে জেলায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে।
কোথাও কোথাও আবার ভারী বর্ষণ হয়েছে। পুরো জেলা মেঘাচ্ছন্ন। নদী এবং সাগর উত্তাল হয়ে উঠেছে। অনেক জেলে তীরে চলে এসেছেন।
Gias Uddin
দৈনিক বরিশাল ২৪

ভোলায় ১৩ হাজার সেচ্ছাসেবী ৬৪৮টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত

শনিবার, নভেম্বর ৯, ২০১৯ ১১:৫৪ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত