ভোলায় ২৫০ শয্যার হাসপাতালটি হস্তান্তরের ২১ মাস পরও চালু হয়নি - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪ভোলায় ২৫০ শয্যার হাসপাতালটি হস্তান্তরের ২১ মাস পরও চালু হয়নি - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ এপ্রিল ১৩, ২০২১ ৬:২১ অপরাহ্ণ
A- A A+ Print

ভোলায় ২৫০ শয্যার হাসপাতালটি হস্তান্তরের ২১ মাস পরও চালু হয়নি

৬৪

ভোলা সংবাদাতাঃ
ভোলায় অর্ধশত কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক ২৫০ শয্যার হাসপাতালটি হস্তান্তরের ২১ মাসেও চালু হয়নি। কেন চালু হচ্ছে না এর সঠিক উত্তরও নেই স্বাস্থ্য বিভাগে। মুমূর্ষু রোগীরা চিকিৎসা ছাড়াই মারা যাচ্ছেন। শ্বাসকষ্টের সমস্যাসহ করোনা আক্রান্ত রোগীদের পাঠিয়ে দেয়া হচ্ছে বরিশালে।

এক ব্যবসায়ীকে রোববার বরিশালে পাঠালে পথিমধ্যেই তিনি মারা যান। এমন মৃত্যু প্রতিদিনের। সেন্ট্রাল অক্সিজেন, আইসিইউ, ভেন্টিলেশনসহ ২৫০ শয্যার হাসপাতালটি এ মুহূর্তে চালু করা এখন সময়ের দাবি।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ২০১৯ সালের ১ জুলাই ২৫০ শয্যার হাসপাতাল ভবনটি স্বাস্থ্য বিভাগের কাছে হস্তান্তর করা হয়। সাবেক সিভিল সার্জন ডা. রথীন্দ্রনাথ মজুমদার জানান, তার সময়কালেই এটি হস্তান্তর হয়েছিল। এমন কি ওই সময় সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম, বার্ন ইউনিট ও কিডনি ইউনিট চালুর অনুমতি দেয়া হয়। এ ছাড়া ২৫০ শয্যার হাসাপাতালের জন্য জনবল অনুমোদন দেয়া হয়েছিল। এরপর গত ২১ মাসে এটি চালু না হওয়ার কোনো কারণ থাকতে পারে না বলেও জানান সাবেক ওই সিভিল সার্জন।

বর্তমান সিভিল সার্জন ডা. সৈয়দ রেজাউল ইসলাম জানান, মন্ত্রিপরিষদ থেকে চালুর অনুমতি না পাওয়ায় হাসপাতালটি চালু হচ্ছে না। তিনি জানান সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম চালু হয়েছে। তবে হাই ফ্লো নেজাল ক্যানোলা সুবিধা পাবেন মাত্র তিনজন রোগী। প্রশ্ন হচ্ছে যদি সেন্ট্রাল অক্সিজেন চালু হয়, সব রোগীই ওই সুবিধা পাওয়ার কথা। তিনজন কেন? এর সঠিক উত্তরও নেই ওই দপ্তরে।

গত বছর কোভিড-১৯ এর মহামারিতে দ্বীপ জেলা ভোলায় ভয়াবহতা দেখা দিলে সরকার জরুরিভাবে ২৫০ শয্যা হাসপাতাল ভবনে আরটি পিসিআর ল্যাব স্থাপন করে। এতে দ্বীপ জেলা ভোলার ৭টি উপজেলাসহ বরিশাল থেকেও পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়। ৬ ঘণ্টার মধ্যে পাওয়া যাচ্ছে রিপোর্ট। কিন্তু করোনা আক্রান্ত মুমূর্ষু রোগীদের এখানে চিকিৎসা দেয়া সম্ভব হচ্ছে না।

অপরদিকে স্বাধীনতার পর স্থাপিত ভোলার ১০০ শয্যার হাসপাতালে রোগীর চাপ এতটাই বেশি প্রতিনিয়ত দুই শতাধিক রোগী ফ্লোরিং করছেন। গত ৭ দিন ধরে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা রয়েছে দুই শতাধিক। স্থান বা বেড সংকুলান না থাকায় এই সব রোগীদের ভর্তি করাতে অনীহা প্রকাশ করেন হাসপাতাল কর্তৃপক্ষ। অভিযোগ রয়েছে, বাড়তি কাজ এড়াতে অনেক ডাক্তারই চান না হাসপাতালটি চালু হোক। সাবেক সিভিল সার্জন ডা. ফরিদ আহম্মেদ জানান, আধুনিক মানের এ হাসপাতালে আইসিইউসহ সব কার্যক্রম চালু করা সম্ভব।

এটি চালু হলে বরিশাল, পটুয়াখালীর একাংশসহ ভোলার ২৫ লাখ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে এমনটা মনে করেন সচেতন মহল।

দৈনিক বরিশাল ২৪

ভোলায় ২৫০ শয্যার হাসপাতালটি হস্তান্তরের ২১ মাস পরও চালু হয়নি

মঙ্গলবার, এপ্রিল ১৩, ২০২১ ৬:২১ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কাল   সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড   শিক্ষার মানোন্নয়নে পি.আর.সি ইনষ্টিটিউশনে মতবিনিময় সভা অনুষ্ঠিত   বরিশালকে বঞ্চিত রেখে দেশের সুষম উন্নয়ন হবে না: জামায়াত আমির   মেসি জাদুতে আর্জেন্টিনার জয়, দর্শকদের বাঁধভাঙা উচ্ছাস চট্টগ্রামে   শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন ঢাকার এডিসি ফারজানা   জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি   প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারাদেশে পরিচ্ছন্ন পরিবেশবান্ধব নগর গড়ে তুলতে কাজ করার প্রত্যয় বিডি-ক্লিন সদস্যদের   নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান   বন্যায় দেশে প্রাণহানি বেড়ে ৫৪, বেশি কক্সবাজারে   ভারি বর্ষণ নিয়ে নতুন শঙ্কার কথা জানাল আবহাওয়া অফিস   বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ভোদন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে যুবদল নেতা ফোরকান আহমেদের উদ্যোগে সেচ্ছায় নালা পরিস্কার   মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স   দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এ নিয়োগ পেলেন বরিশালের সাংবাদিক আহমেদ বায়েজিদ   এমবাপ্পের গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, সামনে মরক্কো   ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা