ভোলা- ঢাকা রুটে যুক্ত চালু হচ্ছে দ্রুতগামী নৌ-যান গ্রিন লাইন - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪ভোলা- ঢাকা রুটে যুক্ত চালু হচ্ছে দ্রুতগামী নৌ-যান গ্রিন লাইন - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ নভেম্বর ০৭, ২০১৯ ৬:১৪ অপরাহ্ণ
A- A A+ Print

ভোলা- ঢাকা রুটে যুক্ত চালু হচ্ছে দ্রুতগামী নৌ-যান গ্রিন লাইন

৯৫

এ,কে এম গিয়াসউদ্দিন[ভোলা]ঃ ভোলা-ঢাকা রুটে চালু হতে যাচ্ছে দ্রুতগামী নৌ-যান গ্রিন লাইন সার্ভিস। এ সার্ভিসটি চালুর মধ্যদিয়ে প্রথমবারের মতো নৌপথে দিনের বেলায় রাজধানীতে যাতায়াত করতে পারবে ভোলাবাসী।

এতে সময় এবং ভোগান্তি কমে যাবে এ পথে চলাচলকারীদের। সার্ভিসটি চালু হলে জরুরি প্রয়োজনে এ অঞ্চলের মানুষ খুব সহজেই যাতায়াত করতে পারবেন। গ্রিন লাইন সার্ভিস চালুর দাবি ভোলাবাসীর দীর্ঘদিনের। যা খুব শিগগিরই বাস্তবায়িত হচ্ছে।

এ খবরে লঞ্চে যাতায়াতকারী অনেক যাত্রীই সন্তুস্ট প্রকাশ করেছেন। ভোলার জেলা প্রশাসক মাসুম আলম ছিদ্দিক আমাদের প্রতিনিধি কে জানান ভোলা-ঢাকা রুটে গ্রিন লাইন সার্ভিস চালুর সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। একই সঙ্গে লক্ষ্মীপুরের মতিরহাট পয়েন্ট ফেরীঘাট স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি মাসের মধ্যেই এ সার্ভিস দু’টি চালু হবে।

তিনি আরো জানান, প্রতিদিন ভোলার ইলিশা থেকে দুপুর ২টা ৩০ মিনিট এবং ঢাকা থেকে সকাল সাড়ে ৮টায় ছেড়ে যাবে গ্রিন লাইন। এতে করে দিনের বেলায় যাতায়াত করতে পারবে দক্ষিণাঞ্চেল মানুষ। আগে ভোলার মানুষকে ঢাকায় যেতে হতো রাতের বেলায়।গ্রিন লাইন চালুর লক্ষে ইলিশায় একটি টার্মিনাল স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

খুব শিগগিরই বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) একটি টার্মিনাল স্থাপন করবে। এদিকে, গ্রিন লাইন চালু হলে সময় অনেক কম লাগবে বলে জানিয়েছেন বিআইডব্লিটিএ উপ-পরিচালক মো. কামরুজ্জামান। তিনি বলেন, ভোলার খেয়াঘাট থেকে ঢাকার নৌ পথের রুটে দুরত্ব ১৫৫ কিলোমিটার। সেখানে লঞ্চ যোগে যেতে সময় লাগে ১১ ঘণ্টা। কিন্তু গ্রিন লাইন যাবে ইলিশা ঘাট থেকে সেখানে ৩০ কিলোমিটার কমবে। তাই লঞ্চ থেকে কমপক্ষে ৪/৫ ঘণ্টা সময় কম লাগবে রাজধানীতে পৌঁছাতে।

ভোলা থেকে নৌ-পথে লক্ষ্মীপুরের দুরত্ব ২৬ কিলোমিটার। সেখানে মজু চৌধুরীর ঘাট থেকে মতিরহাট এলাকায় ফেরীঘাট স্থাপন করা হলে সেখানে দুরত্ব কমে যাবে ১২ কিলোমিটার। জানা গেছে, রাজধানীর সঙ্গে ভোলার নৌ-পথে যোগাযোগের একমাত্র সহজ মাধ্যম নৌযান।

প্রতিদিন এ পথে জেলা সদরসহ জেলার সাত উপজেলা থেকে ১৪টি লঞ্চ চলাচল করে। উভয় স্থান থেকে রাতেই এসব লঞ্চ চলাচল করে। ভোরে গন্তব্যে গিয়ে পৌঁছায়। নৌযানের ওপর নির্ভরশীল এ অঞ্চলের যাত্রীরা। লঞ্চ যাত্রীরা জানান, লঞ্চের পাশাপাশি দিনের বেলায় গ্রিন লাইন চালু হলে একদিকে যেমন যোগাযোগ মাধ্যম সহজ হবে অন্যদিকে সময়ও বাঁচবে। জরুরি প্রয়োজনে মানুষ গন্তব্যে পৌঁছাতে পারবে।

দৈনিক বরিশাল ২৪

ভোলা- ঢাকা রুটে যুক্ত চালু হচ্ছে দ্রুতগামী নৌ-যান গ্রিন লাইন

বৃহস্পতিবার, নভেম্বর ৭, ২০১৯ ৬:১৪ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত