মেসেঞ্জার ব্যবহার করতে পারছেন না ব্যবহারকারীরা - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪মেসেঞ্জার ব্যবহার করতে পারছেন না ব্যবহারকারীরা - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ ডিসেম্বর ১১, ২০২০ ১২:১২ পূর্বাহ্ণ
A- A A+ Print

মেসেঞ্জার ব্যবহার করতে পারছেন না ব্যবহারকারীরা

৭৯

অনলাইন নিউজ: বিশ্বের নানাপ্রান্তের ব্যবহারকারীরা ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করতে পারছেন না বলে জানা গেছে। মোবাইল ফোন এবং ডেস্কটপ—উভয় সংস্করণেই ঠিকমতো বার্তা আদান-প্রদান করা যাচ্ছে না।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বিকেল থেকেই বাংলাদেশে এ অ্যাপটি সাময়িকভাবে ব্যবহার করা যাচ্ছে না। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফেসবুকের মেসেঞ্জারের এ সমস্যার সমাধান হয়নি।

বাংলাদেশ, ভারত, যুক্তরাজ্য, ইউরোপ, দক্ষিণ আমেরিকাসহ বিভিন্ন দেশের ব্যবহারকারীরা অ্যাপটি ব্যবহার করতে সমস্যার মুখোমুখি হচ্ছেন। ব্রিটিশ গণমাধ্যম এক্সপ্রেস জানিয়েছে, তাদের দেশে স্থানীয় সময় সকাল ১০টার দিকে এ সমস্যা শুরু হয়।

অনেক ব্যবহারকারী এ নিয়ে মন্তব্যও করেছেন। ছবি: সংগৃহীত

এরই মধ্যে সমস্যাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, টুইটারে পোস্ট করেছেন অনেকে ব্যবহারকারী। সেখানে মেসেঞ্জারের এমন সাময়িক বন্ধ হওয়ার বিষয়টি লিখেছেন তারা।

ব্যবহারকারীদের কেউ কেউ বলছেন, মেসেঞ্জারে মেসেজ পাঠাতে সমস্যায় পড়তে হচ্ছে। এছাড়া কারা অনলাইনে আছে সেটিও দেখা যাচ্ছে না।

অনলাইন সার্ভিসগুলোর সার্ভারের বর্তমান অবস্থা প্রদর্শনকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টর বলছে, ব্রিটেনে প্রতি মিনিটে সর্বোচ্চ ২ হাজার ৪০০ জন ব্যবহারকারী এ বিষয়ে অভিযোগ করছেন। মেসেঞ্জারের মাধ্যমে মেসেজিং, কল কিংবা ছবি আদান-প্রদানে নানা সমস্যার মুখোমুখি হচ্ছে তারা।

এদিকে কয়েকদিন আগে মেসেঞ্জার ‘ভ্যানিশ মোড’ নামের নতুন একটি ফিচার এসেছে। এ ফিচার ব্যবহার করলে স্বয়ংক্রিয়ভাবে মেসেজ ডিলিট হয়ে যাবে। হোয়াটসঅ্যাপে ‘ডিসঅ্যাপিয়ারিং মেসেজেস’ ফিচার যুক্ত হওয়ার ১০ দিন পর মেসেঞ্জার ও ইনস্টাগ্রামে ‘ভ্যানিশ মোড’ ফিচার এলো।

ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, ‘ভ্যানিশ মোড’ ব্যবহার করে মেসেঞ্জার ও ইনস্টাগ্রামে টেক্সট, ইমোজি, ছবি, ভয়েস মেসেজ, স্টিকার, জিআইএফ পাঠানো হলে প্রাপক সেগুলো দেখার পর স্বয়ংক্রিয়ভাবে ডিলিট হয়ে যাবে। সূত্র:ডেইলি বাংলাদেশ।

দৈনিক বরিশাল ২৪

মেসেঞ্জার ব্যবহার করতে পারছেন না ব্যবহারকারীরা

শুক্রবার, ডিসেম্বর ১১, ২০২০ ১২:১২ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত