রাস্তায় সন্তান প্রসব, '৯৯৯' এ ফোন কলে প্রসূতি এবং নবজাতককে উদ্ধার - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪রাস্তায় সন্তান প্রসব, '৯৯৯' এ ফোন কলে প্রসূতি এবং নবজাতককে উদ্ধার - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ ডিসেম্বর ১৮, ২০২০ ২:৩৯ অপরাহ্ণ
A- A A+ Print

রাস্তায় সন্তান প্রসব, ‘৯৯৯’ এ ফোন কলে প্রসূতি এবং নবজাতককে উদ্ধার

৮৩

অনলাইন নিউজ: ‘৯৯৯’ এ এক পথচারী কলারের ফোন কলে রাস্তায় সন্তান প্রসব করা এক নারী ও নবজাতককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার পুলিশ।

গত বুধবার (১৬ ডিসেম্বর) রাত আটটায় বাংলাদেশ পুলিশ পরিচালিত ‘জাতীয় জরুরী সেবা ৯৯৯’-নম্বরে ফিরোজ নামে একজন কলার নারায়গঞ্জের রূপগঞ্জের গাউসিয়া ফ্লাইওভারের নীচে থেকে ফোন করে জানান, সেখানে রাস্তার এক পাশে একজন মানসিক ভারসাম্যহীন নারী(৪০) একটি সন্তান প্রসব করেছে। ওই নারীর রক্তক্ষরণ হচ্ছিল, নবজাতক ও প্রসূতি উভয়ই রাস্তার পাশে খোলা আকাশের নীচে পড়ে আছে। ইতিমধ্যে কিছু পথচারীর মধ্যে বাচ্চাটিকে কে নিয়ে যাবে সেটা নিয়ে বাদানুবাদ চলছিল। অথচ তাদের প্রসূতি ও নবজাতকের চিকিৎসার ব্যাপারে কোন আগ্রহ ছিল না।

‘৯৯৯’ তাৎক্ষনিকভাবে কলারের সাথে  রূপগঞ্জ থানার ডিউটি অফিসারের কথা বলিয়ে দেয়। সংবাদ পেয়ে রূপগঞ্জ থানা পুলিশের একটি দল অবিলম্বে ঘটনাস্থলে যায়। পরে রূপগঞ্জ থানার এস আই মেহেদী হাসান’ ৯৯৯’ কে ফোনে জানান তিনি ঘটনাস্থলে গিয়ে নবজাতক ছেলে সন্তান ও প্রসূতিকে উদ্ধার করে ভূলতা পুলিশ ফাঁড়ি সংলগ্ন একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করেছেন। চিকিৎসকরা জানিয়েছেন তারা উভয়ই আশংকামুক্ত।

এ বিষয়টি জেলা সমাজ সেবা কার্যালয়ে জানানো হলেও তাদের পক্ষ থেকে এই রিপোর্ট লেখা পর্যন্ত কেউ আসেনি। তখন পর্যন্ত প্রসূতি ও নবজাতক পুলিশের ব্যবস্থাপনায় বেসরকারী হাসপাতালে অবস্থান করছিল।

সূত্র:বিডি-প্রতিদিন।

দৈনিক বরিশাল ২৪

রাস্তায় সন্তান প্রসব, ‘৯৯৯’ এ ফোন কলে প্রসূতি এবং নবজাতককে উদ্ধার

শুক্রবার, ডিসেম্বর ১৮, ২০২০ ২:৩৯ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ