শিক্ষার্থীদের ‘অটো প্রমোশনের’ খবর গুজব - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪শিক্ষার্থীদের ‘অটো প্রমোশনের’ খবর গুজব - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ১১, ২০২০ ২:৪৩ পূর্বাহ্ণ
A- A A+ Print

শিক্ষার্থীদের ‘অটো প্রমোশনের’ খবর গুজব

৭৪

অনলাইন নিউজ: কোভিড-১৯ পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। ক্লাস-পরীক্ষা নেই বহুদিন ধরে। সংক্রমণও কমছে না, এমতাবস্থায় কবে শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে সেটিরও সুনির্দিষ্ট তথ্য নেই।

মহামারীর মধ্যে শিক্ষার্থীদের পরীক্ষা নিতে না পারায় অটো প্রমোশন দেয়া হচ্ছে বলে বিভিন্ন গণমাধ্যমে যে খবর এসেছে, তা ‘গুজব’ বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিভিন্ন গণমাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন শ্রেণিতে পরীক্ষা ছাড়াই অটো প্রমোশন দেয়া হবে মর্মে প্রতিবেদন ছাপা হয়েছে। বিষয়টি ভিত্তিহীন ও গুজব। শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত কোনো সিদ্ধান্ত এখনও নেয়নি।’

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে গত ১৭ মার্চ থেকে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। দেশজুড়ে দুই মাস লকডাউনের পর বিধিনিষেধ অনেক ক্ষেত্রে তুলে নেয়া হলেও সব শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ৬ আগস্ট পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছে সরকারের পক্ষ থেকে।

এই সময়ের মধ্যে করোনাভাইরাসের প্রাদুর্ভাব কমে না এলে স্কুল-কলেজ খুলবে না বলেও জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে।

স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধের মধ্যে প্রাথমিক থেকে দশম শ্রেণির ক্লাস সংসদ টেলিভিশনে দেখিয়ে শিক্ষার্থীদের বাড়ির কাজ দেয়া হচ্ছে। বিদ্যালয় খোলার পর এই বাড়ির কাজ মূল্যায়ন করা হবে।

বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় অনলাইনে শিক্ষাদান কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এ ছাড়া বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান নিজেদের মতো করে অনলাইনে ক্লাস নিচ্ছে। গত ১ জুলাই থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা হওয়ার কথা থাকলেও করোনাভাইরাসের কারণে তা স্থগিত রাখা হয়েছে। বন্ধ রয়েছে উচ্চ মাধ্যমিকে ভর্তির কার্যক্রমও।

দৈনিক বরিশাল ২৪

শিক্ষার্থীদের ‘অটো প্রমোশনের’ খবর গুজব

শনিবার, জুলাই ১১, ২০২০ ২:৪৩ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত