শিবগঞ্জে ২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ২ জন ব্যক্তিকে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করেছে ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা।
২২ আগস্ট শনিবার ভোর সাড়ে ৫ টার দিকে নাটোর জেলার গুরুদাসপুর থানার রাজশাহী টু ঢাকা মহাসড়কের কাছিকাটা আত্রাই টোল প্লাজা এলাকায় তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার হাউস নগর এলাকার মৃত ফতেনুর বেগম ও মৃত সামছুল হকের ছেলে আমিনুর রহমান ওরফে মিজানুর(৪৮) ও একই এলাকার কলন বেগম ও মৃত আ. হান্নানের ছেলে মো. নাজিম উদ্দীন(৩৫)।
জানা গেছে, কাছিকাটা আত্রাই টোল প্লাজায় চট্টগ্রাম-রাজশাহীগামী এন আর ট্রাভেলস একটি যাত্রীবাহী বাস তল্লাশী চালানো হয়। তল্লাসীর এক পযায়ে এইচ-৩ ও এইচ-৪ সীটের নীচে গাঁজাগুলো রাখা ছিল। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৭৫ হাজার টাকা।
৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বগুড়ার অধিনায়ক (পুলিশ সুপার) মো. জয়নুল আবেদীনের নির্দেশে পুলিশ পরিদর্শক সন্তু বিশ্বাস এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এসআই শফিকুল আলম, এএসআই শামছুল হক, হুমায়ুন কবির, নায়েক সোহেল মাহমুদ, কনস্টেবল আহসান, মেকদাদুর, ইমন হোসেন, পারভেজ এর সহায়তায় উক্ত অভিযানটি পরিচালনা করা হয়।
এ ঘটনায় নাটোর জেলার গরুদাসপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।












