শেষ মুহূর্তে জমে উঠেছে লালমোহন পৌর নির্বাচন - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪শেষ মুহূর্তে জমে উঠেছে লালমোহন পৌর নির্বাচন - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ অক্টোবর ১১, ২০১৯ ৯:২৯ অপরাহ্ণ
A- A A+ Print

শেষ মুহূর্তে জমে উঠেছে লালমোহন পৌর নির্বাচন

৮১

নিজস্ব প্রতিনিধি, ভোলা: দু’দিন পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ভোলার লালমোহন পৌরসভার নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে শেষ মুহূর্তে জমে উঠেছে নির্বাচনী প্রচারণার মাঠ। প্রার্থীরা মাঠ চষে বেড়াচ্ছেন। দিন-রাত চলছে প্রচার-প্রচারণা, উঠান বৈঠক আর সভা-সমাবেশ। ভোটরদের মন জয় করতে প্রার্থীরা দিয়ে যাচ্ছেন নানা প্রতিশ্রতি।

সূত্র জানায়, দীর্ঘ নয় বছর পর ১৪ অক্টোবর লালমোহন পৌরসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। দীর্ঘদিন পর ভোট হওয়ায় ভোটারদের মধ্যেও বিরাজ করছে উৎসবের আমেজ। পছন্দের প্রার্থীকে ভোট দিতে অপেক্ষার প্রহর গুণছেন ভোটাররা।

এদিকে, পুরো লালমোহন পৌর এলাকায় অলি-গলি ছেয়ে গেছে প্রার্থীদের পোস্টার ও ব্যানারে। আর মাত্র একদিন পরেই শেষ হচ্ছে প্রচার-প্রচারণা। আর তাই শেষ মুহূর্তে ভোটারদের কাছে দৌড়ঝাঁপ আরও বাড়িয়ে দিয়েছেন প্রার্থীরা।

ভোটকে কেন্দ্র করে পুরো এলাকা যেন উৎসবের আমেজ বিরাজ করছে। অপরদিকে, ভোট নিয়ে প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুললেও ভোটের মাঠ শান্ত রয়েছে। এখন পর্যন্ত বড় ধরনের কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। নির্বাচনী মাঠে প্রার্থীরা বিরামহীন প্রচারণা চালাচ্ছেন।

জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, ১২টি ওয়ার্ড নিয়ে গঠিত লালমোহন পৌরসভায় মোট ভোট কেন্দ্র ১২টি। এখানে মোট ভোটার সংখ্যা ১৯ হাজার ১শ জন। যাদের মধ্যে পুরুষ নয় হাজার ৭০৩ জন এবং নারী নয় হাজার ৯৯৭ জন।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সর্বমোট ৬২ প্রার্থী, যাদের মধ্যে মেয়র পদে দু’জন, কাউন্সিলর পদে ৪৭ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৩ প্রার্থী মাঠে রয়েছেন। মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী ও বিএনপি উভয় দলের একক প্রার্থী মাঠে রয়েছেন।

বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী সোহেল আজিজ শাহিন বলেন ভোটের মাঠ ভালো রয়েছে। জনগণও ভোটের অপেক্ষায় আছে। সুষ্ঠু পরিবেশে ভোট হলে ধানের শীষ বিজয়ী হবে। বিজয়ী হলেই স্বপ্নের পৌরসভা গড়বো।

এসময় তিনি অভিযোগ করে বলেন, প্রতিপক্ষ মেয়র প্রার্থীর লোকজন বিভিন্নভাবে আমাদের প্রচার-প্রচারণায় কর্মী সমর্থকদের হুমকি দিচ্ছে।

এ বিষয়ে রির্টানিং কর্মকর্তাকে মৌখিকভাবে জানানো হয়েছে। তবে এ অভিযোগ অস্বীকার করেন লালমোহন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ও সাবেক মেয়র এমদাদুল ইসলাম তুহিন।

তিনি আমাদের প্রতিনিধি কে বলেন, লালমোহনে ভোটের পরিবেশ বিগত সময়ের চেয়ে অনেক শান্ত রয়েছে। আমাদের কোনো কর্মী কাউকে হুমকি দেয়নি বরং আমরা প্রতিপক্ষদের সহযোগিতা করছি। এমদাদুল ইসলাম তুহিন আরও বলেন, জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।

বিজয়ী হলে অসমাপ্ত কাজ সমাপ্ত করবো এবং স্টেডিয়াম নির্মাণসহ সব অবকাঠামোর উন্নয়ন করবো। পৌর ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবদুস সাত্তার বলেন, ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছি। বিজয়ী হতে পারলে মাদক, সন্ত্রাস দূর করে পুরো ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ডে পরিণত করবো।

এদিকে, লালমোহন পৌর ৯ নম্বর ওয়ার্ডের প্রার্থী সালমা জাহান বুলু বলেন, কাউন্সিলর পদে একমাত্র নারী প্রার্থী হিসেবে ভোটারদের কাছ থেকে সাড়া পেয়েছি।

বিজয়ী হলে নারী অধিকার, নারী শিক্ষার উন্নয়নসহ পুরো ওয়ার্ড একটি ডিজিটাল ওয়ার্ডে রূপান্তর করবো। সমাজ থেকে সব ইভটিজিং, বাল্যবিয়ে ও সন্ত্রাস নির্মূল করবো। ভোলার পুলিশ সুপার (এসপি) সরকার মো. কায়সার বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এছাড়াও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা মোতায়েন থাকবে। জেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং কর্মকর্তা আলাউদ্দিন আল মামুন বলেন, নির্বাচনকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের লক্ষ্যে সব্বোর্চ ব্যবস্থা নেওয়া হয়েছে।

দৈনিক বরিশাল ২৪

শেষ মুহূর্তে জমে উঠেছে লালমোহন পৌর নির্বাচন

শুক্রবার, অক্টোবর ১১, ২০১৯ ৯:২৯ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত