সংখ্যালঘুদের নিরাপত্তায় সর্বোচ্চ পদক্ষেপ: স্বরাষ্ট্র উপদেষ্টা - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪সংখ্যালঘুদের নিরাপত্তায় সর্বোচ্চ পদক্ষেপ: স্বরাষ্ট্র উপদেষ্টা - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ১৫, ২০২৪ ১০:২১ অপরাহ্ণ
A- A A+ Print

সংখ্যালঘুদের নিরাপত্তায় সর্বোচ্চ পদক্ষেপ: স্বরাষ্ট্র উপদেষ্টা

৮৮

অনলাইন নিউজ:স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, সংখ্যালঘুদের গায়ে হাত দিলে বা নির্যাতন করলে কেউ ছাড় পাবে না, দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। আইনশৃঙ্খলা বাহিনীসহ থানাগুলো কাজ শুরু করেছে। সংখ্যালঘুদের নিরাপত্তায় সর্বোচ্চ পদক্ষেপ নেয়া হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর সচিবালয়ে নিজ দফতরে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস (ইসকন) এর প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতের সময় এসব কথা বলেন তিনি।

সাত সদস্যদের প্রতিনিধিদলের সদস্যরা হলেন- ইসকন বাংলাদেশের সভাপতি সত্য রঞ্জন বাড়ৈ (শুদ্ধসত্ত্ব গোবিন্দ দাস), সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস ব্রহ্মচারী (চন্ডি দাস বালা), কোষাধ্যক্ষ জ্যোতিশ্বর গৌর দাস (জ্যোতি প্রকাশ রায়), পাবলিক রিলেশন বিভাগের সহ-পরিচালক বিমল কুমার ঘোষ (বিমলা প্রসাদ দাস), ফুড ফর লাইফের পরিচালক অমানি কৃষ্ণ দাস, কার্যকরী কমিটির সদস্য সুদর্শন জগন্নাথ দাস (সুকান্ত চক্রবর্তী) ও ইসকন ন্যাশনাল ক্রাইসিস কমিটির সদস্য যুগধর্ম দাস (যুবরাজ গোপ)।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ছোটবেলা থেকে সব ধর্মের মানুষের সঙ্গে একসঙ্গে মিলেমিশে বড় হয়েছি। সেখানে কোনো বিভেদ ছিল না।

তিনি বলেন, আমরা কোনো মারামারি, হানাহানি, সহিংসতা চাই না। আমরা শান্তিতে বিশ্বাসী।

বৈঠকে ইসকন বাংলাদেশ এর সভাপতি সত্য রঞ্জন বাড়ৈ ‘ইসকন’ প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরেন এবং সংগঠনটির বিভিন্ন কার্যক্রম বর্ণনা করেন।

তিনি সংখ্যালঘুদের নিরাপত্তায় অগ্রাধিকারমূলক পদক্ষেপ গ্রহণের জন্য উপদেষ্টাকে অনুরোধ জানান। তাছাড়া সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতকল্পে আইন প্রণয়ন, মনিটরিং সেল গঠন, সংখ্যালঘু কমিশন গঠন, মন্দিরসমূহের জন্য সার্বক্ষণিক রাষ্ট্রীয় নিরাপত্তা প্রদানসহ আট দফা প্রস্তাবনা পেশ করেন। স্বরাষ্ট্র উপদেষ্টা এসব বিষয়ে তার পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন। সূত্র:ডেইলি-বাংলাদেশ

দৈনিক বরিশাল ২৪

সংখ্যালঘুদের নিরাপত্তায় সর্বোচ্চ পদক্ষেপ: স্বরাষ্ট্র উপদেষ্টা

বৃহস্পতিবার, আগস্ট ১৫, ২০২৪ ১০:২১ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ   ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ   আর্থিক সংকটে সাংবাদিক কাজী জাহিদ, বাবার জীবন বাঁচাতে চাইলেন সহযোগিতা   প্রবাসফেরত অসুস্থ জামালকে রাস্তার পা‌শে ফেলে গেল স্ত্রী-সন্তান   ১৩০ বছর বয়সী মায়ের খেয়াল রাখেন ১০০ বছরের মেয়ে!   ১৫ বছর পরও ভুলে যাননি ১০০ টাকার দেনা, ছুটে এলেন শোধ করতে   সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কাল   সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড