সিলেটে বন্যার্তদের পাশে বরিশাল সিটি মেয়র, দিলেন ১০ লাখ টাকা অনুদান - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪সিলেটে বন্যার্তদের পাশে বরিশাল সিটি মেয়র, দিলেন ১০ লাখ টাকা অনুদান - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুন ২১, ২০২২ ৬:৫৬ অপরাহ্ণ
A- A A+ Print

সিলেটে বন্যার্তদের পাশে বরিশাল সিটি মেয়র, দিলেন ১০ লাখ টাকা অনুদান

৬০

নিজস্ব প্রতিবেদকঃবন্যা দুর্গত সিলেটবাসীর সহায়তায় ১০ লাখ টাকা অনুদান দিয়েছেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

সোমবার (২০ জুন) রাত ১১টায় নিজের ফেসবুক পেজে ভিডিও বার্তায় এই তথ্য জানান ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

এই আইনজীবী বলেন, আমার ত্রাণ তহবিলে একদিনে মোট ৭০ লাখ টাকা জমা হয়। সেখানে একাই দশ লাখ টাকা দিয়েছেন সাদিক আব্দুল্লাহ।

সুমন লাইভে আরও বলেন, মেয়র সাদিক আব্দুল্লাহ সিলেটের পাশে দাঁড়িয়ে প্রমাণ করেছেন বঙ্গবন্ধুর রক্ত আপনার (সাদিক) শরীরে। আমার আহ্বানে অনেকেই সহযোগিতা করেছেন। কিন্তু যার কথা না বললেই নয় তিনি বরিশালের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। কথা নাই বার্তা নাই আমার কাছে দশ লাখ টাকা পাঠিয়ে দিয়ে বললেন, আমি (সাদিক আব্দুল্লাহ) আসতে চেয়েছিলাম। কিন্তু আসতে পারিনি। আমার হয়ে (আপনি ব্যারিস্টার সুমন) অসহায় মানুষের মাঝে বিতরণ করেন।

ব্যারিস্টার সুমন বলেন, আমার সাথে সাদিক আব্দুল্লাহর কোনোদিনই দেখা হয়নি। কিন্তু আমার মনে হয়েছে বঙ্গবন্ধুর রক্ত এমনই মানুষের বিপদে পাশে দাঁড়ানোর। আমি জানি না সিলেটে বা বাংলাদেশে কত মানুষ আছে অসহায় মানুষদের এভাবে সহযোগিতা করে।

সুমন বলেন, আজকে সাদিক আব্দুল্লাহ যে সাহায্য করেছেন তাতে আমার মনে হয়েছে, একজন বঙ্গবন্ধুর আদর্শের লোক হিসেবে বঙ্গবন্ধুর রক্তের লোক হিসেবে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা শুধু আমি না মেয়র সাদিক আব্দুল্লাহর এই অবদান সিলেটবাসী অনেকদিন মনে রাখবেন।

সায়েদুল হক সুমন আরও বলেন, আমি ব্যক্তিগতভাবে বলতে চাই, সাদিক আব্দুল্লাহর প্রতিটি ভালো কাজে যদি পাশে থাকতে পারি এটা আরও বেশি সম্মানের হবে। সাদিক আব্দুল্লাহ বরিশালের সাথে সিলেটের একটি ঐতিহাসিক সর্ম্পকের ঘোষণা দিলেন এই সহায়তার টাকা পাঠিয়ে। টাকাটা বড় কোনো ব্যাপার না, কথা হচ্ছে এমন সময়ে আপনি সাহায্যের হাত বাড়িয়েছেন যা সিলেটবাসী অনেক দিন মনে রাখবে।

দৈনিক বরিশাল ২৪

সিলেটে বন্যার্তদের পাশে বরিশাল সিটি মেয়র, দিলেন ১০ লাখ টাকা অনুদান

মঙ্গলবার, জুন ২১, ২০২২ ৬:৫৬ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এ নিয়োগ পেলেন বরিশালের সাংবাদিক আহমেদ বায়েজিদ   এমবাপ্পের গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, সামনে মরক্কো   ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা   জুমার নামাজে ইমামতি করে প্রশংসায় ভাসছেন ইউএনও   জার্মানিকে হটিয়ে ফের বিশ্বকাপে রেকর্ড ব্রাজিলের, ধারে কাছে নেই বাকিরা   বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল   ফিফা প্রীতি ম্যাচে সান ম্যারিনোকে হারিয়ে বাংলাদেশের জয়   ‘মানুষকে সহযোগিতার ব্যাপারে আমি এত দলাদলি পছন্দ করিনা’   পদোন্নতি পেয়ে বারিশালের যুবদল নেতা তছলিম উদ্দিন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নির্বাচিত   বিএম স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন মীর জাহিদুল কবির   বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন   বরিশালে শতবর্ষী পদ্মপুকুরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারছেনা দর্শনার্থীরা   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ   চট্টগ্রামে পতেঙ্গা সমুদ্রসৈকতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়   বাবুগঞ্জে দরিদ্র পরিবারের পাশে চাঁদপাশা সমিতির সদস্যরা   দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী   বহুল আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ ফেরত যাচ্ছে নারায়ণগঞ্জের খামারে   তীব্র গরমে জনজীবনে স্বস্তির বার্তা নিয়ে এলো বৃষ্টি, অব্যাহত থাকতে পারে ঈদের দিনে