সৃজনশীল এনজিও ২০১৮ এওয়ার্ড পেলো কোস্ট ট্রাস্ট - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪সৃজনশীল এনজিও ২০১৮ এওয়ার্ড পেলো কোস্ট ট্রাস্ট - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ অক্টোবর ০১, ২০১৯ ১:৫১ পূর্বাহ্ণ
A- A A+ Print

সৃজনশীল এনজিও ২০১৮ এওয়ার্ড পেলো কোস্ট ট্রাস্ট

৫৪

সোয়েব চৌধুরী, স্টাফ রিপোর্টার,ভোলা: ক্ষুদ্রঋণে অধিকার ভিত্তিক এপ্রোচ প্রয়োগের স্বীকৃতিস্বরুপ সিটি ফাউন্ডেশনের সেরা সৃজনশীল এনজিও-২০১৮ এ্যাওয়ার্ড পেলো বাংলাদেশের উপকূলে কর্মরত এনজিও কোস্ট ট্রাস্ট। ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত ১৪তম সিটি মাইক্রো এন্টারপ্রেনারশিপ এ্যাওয়ার্ডে কোস্ট ট্রাস্টকে এই সম্মাননা এ্যাওয়ার্ড প্রদান করা হয়।
সোমবার (২৯ সেপ্টেম্বর) নিউইয়র্ক ভিত্তিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান সিটি ফাউন্ডেশনের সাথে যৌথভাবে সম্মাননা প্রদান অনুষ্ঠানটির আয়োজন করে শক্তি ফাউন্ডেশন, যেখানে মিডিয়া পার্টনার ছিল দ্য ডেইলি স্টার ও চ্যানেল আই এবং স্ট্র্যাটেজিক পার্টনার ছিল ক্রেডিট এন্ড ডেভেলপমেন্ট ফোরাম (সিডিএফ)। সিটি ফাউন্ডেশন এই সম্মাননা প্রদানের মাধ্যমে দারিদ্র বিমোচনের লক্ষ্যে বিশ্বব্যাপী সৃজনশীল ক্ষুদ্র অর্থায়নের স্বীকৃতি প্রদান করে থাকে।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রোকিয়া আফজাল রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশেস্থ সিটি ব্যাংক এনএ’র কান্ট্রি অফিসার এন রাজা শেখারান (শেখর), শক্তি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. হুমায়রা ইসলাম। অন্যান্যদের মধ্যে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কোস্ট ট্রাস্টের নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরী এবং সিডিএফ’র নির্বাহী পরিচালক আব্দুল আউয়াল। অনুষ্ঠানের প্রধান অতিথি কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক কোস্ট ট্রাস্টের চেয়ারপার্সন বেগম শামসুন নাহার এবং নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরীর হাতে সেরা সৃজনশীল এনজিও ২০১৮ পুরস্কার তুলে দেন। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে ক্ষুদ্রঋণে অধিকার ভিত্তিক এপ্রোচ সম্পৃক্তকরণের মাধ্যমে দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে অবদান রাখার জন্য কোস্ট ট্রাস্টকে এই সম্মাননা প্রদান করা হয়। কোস্টের ক্ষুদ্রঋণ কর্মসূচি কেবল আর্থিক লেনদেনের মধ্যে সীমাবদ্ধ নয়, এতে অন্তর্ভুক্ত করা হয়েছে দরিদ্র মানুষের প্রতিষ্ঠান বিনির্মাণ, স্থায়িত্বশীল কৃষি, পশু ও মৎস সম্পদের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, কমিউনিটি রেডিও, প্রাথমিক স্বাস্থ্যসেবা ও দুর্যোগকালীন জরুরি সেবা। সব মিলিয়ে কোস্ট ট্রাস্টের সমন্বিত এই ক্ষুদ্রঋণ কর্মসূচির উপর চ্যানেল আই একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করে এবং অনুষ্ঠানে তা প্রদর্শন করা হয়। নিউইয়র্ক ভিত্তিক শতবর্ষী প্রতিষ্ঠান সিটি ফাউন্ডেশন ২০০৫ সাল থেকে সৃজনশীল এনজিওর পাশাপাশি নারী, যুব ও কৃষি উদ্যোক্তাদের কাজের স্বীকৃতি স্বরূপ এওয়ার্ড প্রদান করে আসছে। প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, দারিদ্র বিমোচনে বাংলাদেশে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে অবদান রাখার জন্য ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানান। সিডিএফ’র নির্বাহী পরিচালক আব্দুল আউয়াল বলেন, এক অঙ্কের সুদের হারে কৃষিঋণের জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোর আরো এগিয়ে আসা উচিত। তাহলে দেশে কৃষি ও ক্ষুদ্র উদ্যোক্তারা উপকৃত হবেন। সিটি ব্যাংক এনএ-র দেশীয় কর্মকর্তা এন রাজা শেখারান তার বক্তব্যে বলেন, সিটি ফাউন্ডেশন পৃথিবীর নি¤œ আয়ের জনগোষ্ঠীর মানুষদের জীবনমান ও আর্থিক উন্নয়ন কর্মসূচি ত্বরান্বিত করতে কাজ করে থাকে। বাংলাদেশে এই প্রক্রিয়া চালু করতে সহায়তার জন্য তিনি শক্তি ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
কোস্ট ট্রাস্টের পক্ষে নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরী তার বক্তব্যে ক্ষুদ্রঋণে অর্থ যোগান দেবার জন্য পিকেএসএফ এবং অন্যান্য বাণিজ্যিক ব্যাংকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, কোস্ট ট্রাস্ট বিচ্ছিন্ন উপকূলে দরিদ্র মানুষের প্রতিষ্ঠান বিনির্মাণ ও অধিকার ভিত্তিক এপ্রোচের মাধ্যমে তাদের ক্ষমতায়নের জন্য কাজ করে।

দৈনিক বরিশাল ২৪

সৃজনশীল এনজিও ২০১৮ এওয়ার্ড পেলো কোস্ট ট্রাস্ট

মঙ্গলবার, অক্টোবর ১, ২০১৯ ১:৫১ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত