সেবা প্রত্যাশীদের সাথে খারাপ আচরণ করলেই ব্যবস্থা: বিএমপি কমিশনার - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪সেবা প্রত্যাশীদের সাথে খারাপ আচরণ করলেই ব্যবস্থা: বিএমপি কমিশনার - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ২৫, ২০২০ ৩:১৩ পূর্বাহ্ণ
A- A A+ Print

সেবা প্রত্যাশীদের সাথে খারাপ আচরণ করলেই ব্যবস্থা: বিএমপি কমিশনার

৮৭

মো: জিহাদ রানা: বরিশাল মেট্রোপলিটন (বিএমপি) পুলিশ কমিশনারমোঃ শাহাবুদ্দিন খান বলেছেন, জনগণের টাকায় আমরা বেতন রেশন সহ সকল সুযোগ-সুবিধা ভোগ করছি। জনগণের প্রতি মানবিক ও প্রকৃত সেবা মূলক আচরণ করা হচ্ছে কি-না তা সেবা প্রত্যাশীদের ফোন করে নিয়মিত যাচাই করা হচ্ছে। থানায় সেবাপ্রত্যাশীদের সাথে খারাপ আচরণের অভিযোগ পেলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

২৪ আগষ্ট সোমবার বরিশাল পুলিশ লাইন্স এ অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় সভাপতির বক্তব্যে দ্বায়িত্বরত পুলিশ অফিসারদের উদ্দেশ্য করে বিএমপি কমিশনার বলেন, থানা আমাদের মূল সেবা কেন্দ্র কেউ যেন সেবা প্রত্যাশীর বিড়ম্বনা বা চোখের পানির কারণ না হয়। জনগণ সেবা পাচ্ছে কিনা দায়িত্বরত কোন অফিসার অন্য উদ্দেশ্য নিয়ে সেবা প্রত্যাশীদের সাথে ইচ্ছাকৃতভাবে খারাপ আচরণ করছে কিনা তা নিয়মিত খতিয়ে দেখা হচ্ছে।

তিনি বলেন , এই করোনার সময়ে কর্তব্য পালন করার পাশাপাশি মানবিক গুণাবলী নিয়ে জনগণের পাশে দাঁড়িয়ে আমাদের সত্যিকারের হিউম্যান ফেসগুলো আরও বেশি ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছি, তবে এখনও যদি কোথাও কোন দুষ্ট আত্মা ঘোরাফেরা করে, তাদের জন্য কঠোর হুঁশিয়ারি।

বিএমপি কমিশনার বলেন, সীমার মধ্যে থেকে আইন প্রয়োগ করে অপরাধ দমন করতে হবে। অপেশাদার সুলভ আচরণ করা চলবে না। আমরা স্বাস্থ্যসুরক্ষা বিধি মেনেই আগের মতই বিট পুলিশিং, ওপেন হাউজ ডে, কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে জনগণের সাহায্য-সহযোগিতা নিয়ে আভিযানিক কার্যক্রম আরো শক্তিশালী করে একটি নিরাপদ বরিশাল গড়ে তুলব।

একই সাথে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে বিশ্বের দরবারে উপহার দিতে মাননীয় প্রধানমন্ত্রী যে কর্মসূচি হাতে নিয়েছেন ,তা বাস্তবায়নে সবাই সত্যিকার অর্থে আন্তরিক হয়ে কাজ করবো ইনশাআল্লাহ।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর-দপ্তর) রুনা লায়লার উপস্থাপনায় কল্যাণ সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার বিএমপি প্রলয় চিসিম, উপ-পুলিশ কমিশনার ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন বিএমপি মোঃ জুলফিকার আলি হায়দার, উপ-পুলিশ কমিশনার সদর দপ্তর জনাব আবু রায়হান মুহাম্মদ সালেহ্, উপ-পুলিশ কমিশনার নগর বিশেষ শাখা বিএমপি জাহাঙ্গীর হোসেন মল্লিক, উপ পুলিশ কমিশনার ট্রাফিক বিএমপি মোহাম্মদ জাকির হোসেন মজুমদার পিপিএম ,উপ-পুলিশ কমিশনার দক্ষিণ মোঃ মোকতার হোসেন পিপিএম-সেবা , উপ-পুলিশ কমিশনার সাপ্লাই এন্ড লজিস্টিকস বিএমপি খাঁন মুহাম্মদ আবু নাসের ,উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলম , উপ-পুলিশ কমিশনার ডিবি জনাব মোঃ মনজুর রহমান পিপিএম-বার সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

দৈনিক বরিশাল ২৪

সেবা প্রত্যাশীদের সাথে খারাপ আচরণ করলেই ব্যবস্থা: বিএমপি কমিশনার

মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২০ ৩:১৩ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ