স্থানীয়দের বিক্ষোভের মুখে বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি বাণিজ্য বন্ধ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪স্থানীয়দের বিক্ষোভের মুখে বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি বাণিজ্য বন্ধ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ মে ০৪, ২০২০ ১১:০৬ অপরাহ্ণ
A- A A+ Print

স্থানীয়দের বিক্ষোভের মুখে বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি বাণিজ্য বন্ধ

৫২

ফারুক হাসান, বেনাপোলঃ দুই দিনের ব্যবধানে বেনাপোল বন্দর দিয়ে ভারত- বাংলাদেশ দু’দেশের মধ্যে সকল
প্রকার আমদানি রফতানি বাণিজ্য বন্ধ করে দিয়েছে ভারতের পেট্রাপোল সীমান্তে বসবাসরত স্থানীয় গ্রামবাশী ও পেট্রাপোল বন্দরের শ্রমিকরা।

রবিবার বিকালে থেকে হঠাৎ করে বাণিজ্য বন্ধ করে দেয় পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষ।করোনা ভাইরাসের কারনে বেনাপোল পেট্রাপোল বন্দরে দীর্ঘ ৪০দিন দু দেশের মধ্যে সকল প্রকার আমদানি রফতানি বাণিজ্য বন্ধ ছিল। ভারতের কেন্দ্রীয় সরকারের নির্দেশে দু’দেশের কাস্টম,বন্দর ও ব্যবসায়ীরা দফায় দফায় বৈঠক করে গত
বৃহস্পতিবার জরুরি পন্য রফতানির মধ্যে দিয়ে সীমতি আকারে দু’দেশের মধ্যে আমদানি বাণিজ্য শুরু করে।

কিন্তু বাংলাদেশের সাথে আমদানি বাণিজ্যে বন্ধ রাখার জন্য শনিবার ও রবিবার ভারতের বনগাঁ থেকে পেট্রাপোল বন্দর এলাকা পর্যন্ত স্থানীয় গ্রামবাশী ও বন্দর শ্রমিকরা পেট্রাপোল-কোলকাতা সড়ক অবরোধ করে
আন্দোলন করতে থাকে। যার ফলে কার্যতঃ দুদেশের মধ্যে বাণিজ্য বন্ধ হয়ে যায়।

ভারতের পেট্রাপোল বন্দরের ট্রাক লোডিং-আনলোডিং শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি অমিত কুমার বসু বলেন, ‘লকডাউনে শ্রমিকরা কাজ
হারিয়ে অনাহারে দিন কাটাচ্ছেন। তাঁদের স্বার্থ না দেখা হলে কোনোভাবেই
আমরা বাণিজ্যের কাজ চলতে দেবো না। পেট্রাপোল বন্দর ৪০ দিন বন্ধ হয়ে
আছে। এরমধ্যে কোনও ব্যবসায়ী সংগঠন, ক্লিয়ারিং এজেন্ট, ফরওয়ার্ডিং
এজেন্ট, ট্রান্সপোর্ট, বা এক্সপোর্টারসহ কোনও সংগঠনের পক্ষ থেকে
শ্রমিকদের এই দুঃসময়ে তারা কেমন আছে তার খোঁজখবর নেননি।
তিনি আরো বলেন, স্থানীয় গ্রামবাশি ও বন্দর শ্রমিক দের জীবনের নিরাপত্তার
কথা চিন্তা না করে কয়েকজন ব্যবসায়ী সরকারী আধিকারিকদের সঙ্গে
আলোচনা করে বাংলাদেশে পন্য রফতানি শুরু করেছে। ফলে শনিবার সকাল থেকে
বাণিজ্য বন্ধের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন শ্রমিকরা। পেট্রাপোল বন্দরের
লোড-আনলোডের সঙ্গে যুক্ত শ্রমিকদের দাবি, বন্দরে আমদানি-রফতানির কাজ
চললে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
ভারতের পেট্রাপোল বন্দরের সিএন্ডএফ এজেন্ট স্টাফ ওয়েল ফেয়ার এসোসিশেনের
সাধারন সম্পাদক শ্রী কার্তিক চক্রবর্তী জানান, সরকারী নির্দেশনা মেনে
ভারত বাংলাদেশে দু’দেশের মধ্যে আমদানি রফতানি বাণিজ্য শুরু হলেও স্থানীয়
তৃনমুল কংগ্রেসের নেতা বনগাঁ উত্তরের সাবেক এমএলএ গোপাল সেন ও
বনগাঁ পৌর সভার মেয়র শংকর আঢ্য ডাকু পণ্য রপ্তানিতে বিরোধিতা করে
কালিতলা পার্কিং থেকে কোন পণ্য বোঝাই ট্রাক ছাড়েনি। তারা সাধারণ
জনগণকে রাস্তায় নামিয়ে দিয়ে আন্দোলন শুরু করে।শুধু কালিতলা পার্কিং এ
বর্তমানে ২২৫৭ টি বিভিন্ন ধরণের ট্রাক রফতানি পন্য নিয়ে দাঁড়িয়ে

আছে বাংলাদেশে প্রবেশের অপেক্ষায়।এছাড়া সেন্টাল পাকিং ও এর আশপাশে
আরো কয়েক হাজার পন্যবাহি ট্রাক দাঁড়িয়ে আছে। সব মিলিয়ে প্রায়
৫হাজার পন্যবাহি ট্রাক বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় দাঁড়িয়ে আছে।
বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ এসোসিয়েশন সাধারন সম্পাদক সাজেদুর
রহমান জানান, । ভারত থেকে রফতানি বাণিজ্য চালু থাকলে দু’দেশের ট্রাক
ড্রাইভার ও শ্রমিকদের মাধ্যমে করোনা ছড়াতে পারে, এমন অভিযোগ এন
তৃণমূল কংগ্রেসের বনগাঁ উত্তরের সাবেক এমএলএ গোপাল সেন ও পৌর মেয়র
শংকর আঢ্য ডাকু জনগণকে রাস্তায় নামিয়ে আন্দোলন করে পণ্য রপ্তানি বন্ধ করে
দিয়েছে।তারিখ-০৪.০৫.২০২০
প্রেরক:-ফারুক হাসান, বোনাপোল প্রতিনিধি। মোবা-
০১৭১২-৩৩৬২২২

দৈনিক বরিশাল ২৪

স্থানীয়দের বিক্ষোভের মুখে বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি বাণিজ্য বন্ধ

সোমবার, মে ৪, ২০২০ ১১:০৬ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত