হিট স্ট্রোক বা গরমে অজ্ঞান হলে করণীয় - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪হিট স্ট্রোক বা গরমে অজ্ঞান হলে করণীয় - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ এপ্রিল ১৬, ২০২৩ ৮:৫৫ অপরাহ্ণ
A- A A+ Print

হিট স্ট্রোক বা গরমে অজ্ঞান হলে করণীয়

১২১

অনলাইন নিউজ ঃ

জলবায়ুতে দীর্ঘ সময় রোদে থাকলে আমাদের দেহের তাপমাত্রা দ্রুত বেড়ে যায় এবং এর কারণে যে শারীরিক সমস্যাটির উদ্ভব ঘটে, চিকিৎসাবিজ্ঞানে একে হিটস্ট্রোক বলে।

প্রচণ্ড গরমে ঘামার পর যথেষ্ট পানি ও লবণ না খাওয়া, শরীরের ঘর্মগ্রন্থিগুলোর ঠিকমতো কাজ না করা, ঘামাচিজনিত জটিলতা থেকে হিটস্ট্রোক হতে পারে।

ডায়াবেটিসের রোগী, হৃদরোগী, মদ্যপায়ী ও বৃদ্ধলোকদের হিটস্ট্রোকে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি থাকে।

লক্ষণ

হঠাৎ করে বিনা নোটিশে ভূপাতিত হওয়া।
শরীরে ঘাম না হওয়া।
প্রবল জ্বর আসা।
খিঁচুনি হওয়া।
মতিভ্রম হওয়া ।
দ্রুত জ্ঞান হারানো।
ক্রমে হাত-পা ঠান্ডা হয়ে যাওয়া।
আক্রান্ত হলে কী করবেন

রোগীকে দ্রুত শীতল জায়গায় স্থানান্তর করতে হবে।
রোগীর পরিধেয় কাপড় যথাসম্ভব খুলে দিতে হবে।
রোগীকে পাখা দিয়ে দ্রুত বাতাস করতে হবে।
রোগীর ঘাড় ও শরীর ম্যাসাজ বা মালিশ করতে হবে। সেইসঙ্গে খুব ঠান্ডা পানি (তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি) সারা শরীরে ঢালতে হবে, যতক্ষণ পর্যন্ত না শরীর শীতল হয়।
রোগী অজ্ঞান না হয়ে থাকলে প্রচুর পানি বা পানীয় জিনিস খেতে দিতে হবে।
সেইসঙ্গে তাড়াতাড়ি চিকিৎসককে খবর দিতে হবে।
কী করবেন না

অতিরিক্ত পরিমাণ কাপড় বা আটসাট কাপড় শরীরে রাখবেন না।
রোগীর গায়ে পানি ঢালার সময় বরফ পানি ব্যবহার করবেন না। এতে শরীরের রক্তনালিগুলো সংকুচিত হয়ে রক্ত সরবরাহে বিঘ্ন ঘটতে পারে।
এ ছাড়া যাঁরা খুব বেশি পরিশ্রমের কাজ করেন, তাঁদের পর্যাপ্ত পরিমাণ পানি পান করে, কর্মস্থলের আবহাওয়া যথাসম্ভব বায়ু চলাচলের উপযোগী করে হিট স্ট্রোক এড়াতে পারেন।
লেখক : সহযোগী অধ্যাপক হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ।সূত্র: এনটিভি

দৈনিক বরিশাল ২৪

হিট স্ট্রোক বা গরমে অজ্ঞান হলে করণীয়

রবিবার, এপ্রিল ১৬, ২০২৩ ৮:৫৫ অপরাহ্ণ | আপডেটঃ এপ্রিল ১৬, ২০২৩ ১১:০৮ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ