১০ নম্বর মহাবিপদ সংকেত শুনে আশ্রয়কেন্দ্রে আসতে শুরু করেছে মানুষ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪১০ নম্বর মহাবিপদ সংকেত শুনে আশ্রয়কেন্দ্রে আসতে শুরু করেছে মানুষ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ নভেম্বর ০৯, ২০১৯ ১২:০৮ অপরাহ্ণ
A- A A+ Print

১০ নম্বর মহাবিপদ সংকেত শুনে আশ্রয়কেন্দ্রে আসতে শুরু করেছে মানুষ

৭৬

মোঃ রফিক সাদী, ভোলাঃ ঘূর্ণিঝড় বুলবুল মোকাবেলায় ভোলায় ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। ভোলা জেলার সর্বত্র রাস্তা-বেরিবাধে স্বেচ্ছাসেবকদের প্রচার প্রচারণা ও মাইকিং চলছে । চরাঞ্চলের লোকদের নিকটস্থ আশ্রয়কেন্দ্রে নেয়া হচ্ছে।

শুরুতে অনেকে আশ্রয়কেন্দ্রে আসতে না চাইলেও ১০ নম্বর মহাবিপদ সংকেত ঘোষণার পর থেকে আসতে শুরু করেছে। জেলায় ৬৬৮ টি আশ্রয়কেন্দ্র ও ১২ হাজার স্বেচ্ছাসেবী প্রস্তুত রয়েছে।

শুক্রবার বিকাল থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ভোলার সকল রুটে লঞ্চ চলাচল এবং ভোলা-লক্ষ্মীপুর ও ভেদুরিয়া-লাহার হাট রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। জেলায় প্রশাসনের ৮ টি নিয়ন্ত্রণ কক্ষ চালু রয়েছে।

এদিকে জেলা প্রশাসক মাসুদ আলম সিদ্দিক শুক্রবার সন্ধ্যার পর জরুরি সংবাদ সম্মেলন করে জানান, দুর্যোগ মোকাবেলায় পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা আছে । সরকারি কোষাগার থেকে নগদ ১০ লক্ষ টাকা, ২০ মেট্রিক টন চাল এবং ২০০০ প্যাকেট শুকনো খাবার প্রস্তুত রাখা হয়েছে । প্রয়োজনে আরো ত্রাণ সামগ্রি আনা হবে। শনিবার দুপুর ১২ টার মধ্যে চরাঞ্চলের সকল মানুষদের আশ্রয় কেন্দ্রে আনা হবে ।

বিআইডব্লিউটিএ’র সহকারী পরিচালক মো: কামরুজ্জামান জানান, শুক্রবার বিকাল থেকে ভোলার সকল নৌযানবাহন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ রাখা হয়েছে, তবে সন্ধ্যার পর ভোলা থেকে ঢাকাগামী লঞ্চগুলো ছেড়ে গেছে।

বিআইডব্লিউটিসি’র ভোলাস্থ ফেরি ইনচার্জ মো. এমরান জানান, শুক্রবার সন্ধ্যা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ভোলা-লক্ষ্মীপুর ও ভেদুরিয়া-লাহার হাট রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

এদিকে ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে ভোলা জেলায় কোথাও হালকা কোথাও মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। ভোলা সংলগ্ন মেঘনা তেতুলয়া নদী উত্তাল রয়েছে। সেই সাথে বেড়েছে পানির উচ্চতা।

দৈনিক বরিশাল ২৪

১০ নম্বর মহাবিপদ সংকেত শুনে আশ্রয়কেন্দ্রে আসতে শুরু করেছে মানুষ

শনিবার, নভেম্বর ৯, ২০১৯ ১২:০৮ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত