১৬তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা ২ ডিসেম্বর - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪১৬তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা ২ ডিসেম্বর - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ নভেম্বর ২৯, ২০২০ ৯:৫৪ অপরাহ্ণ
A- A A+ Print

১৬তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা ২ ডিসেম্বর

৭৯

অনলাইন নিউজ: ১৬তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। আগামী ২ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ১৬তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা। শিক্ষক নিবন্ধনের ভাইভার অ্যাডমিট কার্ডও প্রকাশ করেছে এনটিআরসিএ। শনিবার (২৮ নভেম্বর) রাতে অ্যাডমিট কার্ড অনলাইনে প্রকাশ করা হয়। ভাইভা পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে লগইন করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের এসএমএস পাঠিয়ে মৌখিক পরীক্ষা ও অ্যাডমিট কার্ড প্রকাশের বিষয়টি জানানো হয়েছে। প্রবেশপত্রে প্রার্থীদের নিজ নিজ ভাইভার তারিখ উল্লেখ করা আছে।

নির্ধারিত ওয়েবসাইটে (http://ntrca.teletalk.com.bd/admitcard/index.php) ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে ভাইভার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। ডাউনলোড করা প্রবেশপত্রটি প্রিন্ট করে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে প্রবেশপত্রে দেওয়া নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে হবে প্রার্থীদের।

১৬তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় গড় পাসের হার ছিল ১৪ দশমিক ৪৮ শতাংশ। ২২ হাজার ৩৯৮ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন। ১১ নভেম্বর রাতে এনটিআরসিএর ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের অধীনে গত বছরের ১৫ ও ১৯ নভেম্বর শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০১৯–এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৫৪ হাজার ৬৬৫।

উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা স্কুল-২ পর্যায়ে ১ হাজার ২০৩ জন, স্কুল পর্যায়ে ১৭ হাজার ১৪০ জন এবং কলেজ পর্যায়ে ৪ হাজার ৫৫ জনসহ সর্বমোট ২২ হাজার ৩৯৮ জন। পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে সার্বিক পাসের গড় হার ১৪ দশমিক ৪৮ শতাংশ। উল্লেখ্য, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তী সময়ে ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে জানানো হচ্ছে। সূত্র:পূর্বপশ্চিমবিডি।

দৈনিক বরিশাল ২৪

১৬তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা ২ ডিসেম্বর

রবিবার, নভেম্বর ২৯, ২০২০ ৯:৫৪ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত