স্থগিত হতে পারে টি-২০ বিশ্বকাপ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪স্থগিত হতে পারে টি-২০ বিশ্বকাপ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ মে ২২, ২০২০ ৯:৩৪ অপরাহ্ণ
A- A A+ Print

স্থগিত হতে পারে টি-২০ বিশ্বকাপ

৭৭

অনলাইন নিউজঃ অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে অনিশ্চয়তা। এবছর টি-টোয়েন্টি বিশ্বকাপ সম্ভব কি-না সেই নিয়ে ২৮মে ভিডিও কনফারেন্সে বৈঠকে বসতে চলেছে আইসিসি-বোর্ড।

জানা গেছে, এ বছরের বিশ্বকাপকে স্থগিত ঘোষণা করে দেওয়া আইসিসি’র কেবল সময়ের অপেক্ষা। বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত ঘোষণা ২৮মে আইসিসি বোর্ড মিটিংয়ের পরেই সরকারিভাবে ঘোষণা করা হবে।

১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসার কথা। মারণ ভাইরাস থেকে বাঁচতে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া সরকার।

বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আইসিসি, ক্রিকেট অস্ট্রেলিয়া এবং অস্ট্রেলিয়া সরকার মিলিতভাবে। কিন্তু ২০২০ সালের অক্টোবর নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপ না হলে কখন হবে সেই টুর্নামেন্টে?

আলোচনায় উঠে আসতে পারে সম্ভাব্য তিন সময়-

১. ২০২১ সালে ফেব্রুয়ারি-মার্চ মাসে পিছিয়ে যেতে পারে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাহলে এপ্রিলে আইপিএল হওয়া নিয়ে কোনও বাধা থাকবে না এবং তারপরেই ইংল্যান্ডের ভারত সফর হবে।

২. যদি বিসিসিআই ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট অস্ট্রেলিয়াকে আয়োজন করতে দেয় এবং ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে সেক্ষেত্রে ভারত।

৩. আর যদি ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন করে অস্ট্রেলিয়া।

২৬-১৮ মে আইসিসি’র বৈঠকে এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে হবে বলে মনে করা হচ্ছে। অর্থাত্ ২০২দ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত হয়ে গেলেই শাপে বর বিসিসিআই’র। কারণ ওই উইন্ডোতে স্থগিত হয়ে যাওয়া আইপিএল আয়োজন করতে পারবে ভারতীয় ক্রিকেট বোর্ড।

টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে গেলে ওই সময় আইপিএল আয়োজন করতে চাইছে বিসিসিআই। তাহলে আইপিএলের আগেই এশিয়া কাপে খেলা যাবে। আর আইপিএলের পরেই ডিসেম্বরে অস্ট্রেলিয়া সফরে সহজেই যেতে পারবে টিম ইন্ডিয়া।

দৈনিক বরিশাল ২৪

স্থগিত হতে পারে টি-২০ বিশ্বকাপ

শুক্রবার, মে ২২, ২০২০ ৯:৩৪ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ