সিরাজগঞ্জে পানির নিচে কৃষকের স্বপ্ন! - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪সিরাজগঞ্জে পানির নিচে কৃষকের স্বপ্ন! - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ মে ২৯, ২০২০ ১০:২৯ অপরাহ্ণ
A- A A+ Print

সিরাজগঞ্জে পানির নিচে কৃষকের স্বপ্ন!

৮০

অনলাইন নিউজঃ সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় এবার ইরি-বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। দিগন্ত জোড়া ফসলের মাঠে পাকা ধানের সোনালী শীষে দোল খাচ্ছিল কৃষকের স্বপ্ন। কিন্তু কৃষকের সেই স্বপ্ন তলিয়ে গেছে বৃষ্টির পানিতে।

ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে কয়েকদিনের টানা বৃষ্টিপাতের কারণে গোটা উপজেলার অধিকাংশ নিম্নাঞ্চল পানিতে তলিয়ে যায়। খাল, বিল, ডোবা, জলাশয় পানিতে ভরে গেছে। ফলে উপজেলার কয়েকশ একর জমির বোরো ধান বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। ধানের সঙ্গে তলিয়ে গেছে কৃষকের সারা বছরের স্বপ্ন। এতে বিপাকে পড়েছেন কৃষকরা।

জানা গেছে, উপজেলার সগুনা ইউনিয়নের সগুনা, দিঘী, কামাড়শোন, মাকশোন ও কুন্দইল, কুশাবাড়ি ও মাগুড়া ইউনিয়নের মাগুড়াবিনোদ, শ্যামপুর ও সবুজপাড়া গ্রামের মাঠগুলোতে শতশত বিঘা জমির ধান এখন পানির নিচে।

কৃষকরা জানান, চলনবিলের বেশ এলাকায় ধানের জমি পানির নিচে। শ্রমিক সংকটের কারণে বিলের উঁচু এলাকার জমির ধান কাটতে পারছেন না কৃষকরা। এদিকে পানিতে তলিয়ে যাওয়া পাকা ধানে শিকর বের হচ্ছে। কেহ কেহ শ্রমিকের উপেক্ষা করে কোমর পানিতে নেমে ধান কাটছেন। আবার কেউ কেউ নৌকা যোগে ধান কেটে বাঁধে নিয়ে এসে মাড়াই করছেন। আবার যেসব কৃষকের ধান পুরোপুরি তলিয়ে গেছে তারা ফসলের আশা ছেড়ে দিয়ে হতাশায় ভুগছেন।

শ্যামপুর গ্রামের কৃষক কাশেম আলী ও জালাল মিয়া জানান, এ বছর আমাদের সরিষা আবাদের কারনে ধান লাগাতে একটু দেরি হলেও আল্লাহর রহমতে খুব ভাল ধান হয়েছিল। কিন্তু যত্রতত্র পুকুর খনন করার কারনে বৃষ্টির পানি খাল দিয়ে নিস্কাশন হতে না পারায় জলাবদ্ধতা হয়ে ধান এখন পানির নিচে থাকায় একমুঠো ধান কেটে বাড়ি তুলতে পারি নাই।

আমবাড়ীয়া গ্রামের কৃষক আব্দুর হাকিম ও আফসার আলী জানান, গ্রামের দক্ষিণ পশ্চিম মাঠে প্রথম থেকেই আবহাওয়া অনুকূলে থাকায় ধানের ফলন ভালো প্রত্যাশা করছিলামা। ফসল ঘরে তোলার আগেই গত কয়েকদিন বৃষ্টি ও ঝড় হাওয়ার কারনে ধান মাটিতে নুয়ে পরায় ধান কাটার মত কোন অবকাশ নাই। এখন আমরা কি করবো। আমাদের সব আশা ভরসা শেষ হয়ে গেছে।

তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুন নাহার লুনা বলেন, কয়েক দিনের বৃষ্টিতে কৃত্রিম জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় এই সমস্যা হয়েছে। প্রসাশনের সাথে কথা বলে দু/একদিনের মধ্যে পানি নিস্কাশনের প্রক্রিয়া করা হবে।

দৈনিক বরিশাল ২৪

সিরাজগঞ্জে পানির নিচে কৃষকের স্বপ্ন!

শুক্রবার, মে ২৯, ২০২০ ১০:২৯ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত