কালিয়ায় এক প্যাথলজি টেকনিশিয়ানের করোনা শনাক্ত
মোস্তফা কামাল, প্রতিনিধি: কালিয়ায় স্থানীয় একটি বেসরকারি প্যাথলজি সেন্টারের প্যাথলজিষ্টের শরীরে করোনা পজেটিভ পাওয়া গেছে।
বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.কাজল মল্লিক বিষয়টি নিশ্চিত করেন। আক্রান্তকারি নিত্যরঞ্জন গোপাল (৫০) তিনি পৌরসভার রামনগর গ্রামের বাসিন্দা । তার শরীরে করোনা
ভাইরাস শনাক্তের পর তার পরিবারটিকে লকডাউন করা হয়েছে। তাকে তার বাসাতেই চিকিৎসা দেয়া হচ্ছে।
ডা.কাজল মল্লিক জানান, ৭জুন নিত্যরঞ্জন গোপালের নমুনা সংগহ করে পরীক্ষার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বুধবার দুপুরে তার করোনা রিপোর্ট পজেটিভ পাওয়া গেছে। এনিয়ে বর্তমানে কালিয়া পৌরসভায় দুই জনের শরীরের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তাদেরকে নিজ নিজ বাসাতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
কালিয়ার ইউএনও নাজমুল হুদা বলেন,‘করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি জানতে পেরে ওই পরিবারকে লকডাউন করা হয়েছে। আক্রান্ত রোগীকে তার বাড়িতে রেখেই চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।












