কলা গাছের গুঁড়িতে বেঁধে গরু পাচার! গ্রেপ্তার ৩ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪কলা গাছের গুঁড়িতে বেঁধে গরু পাচার! গ্রেপ্তার ৩ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ১৮, ২০১৯ ২:২৯ অপরাহ্ণ
A- A A+ Print

কলা গাছের গুঁড়িতে বেঁধে গরু পাচার! গ্রেপ্তার ৩

১৪

অনলাইন নিউজ: ভারতের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে কলা গাছের গুঁড়িতে গরু বেঁধে বাংলাদেশে পাচার হচ্ছে বলে অভিযোগ উঠেছে। কলা গাছের গুঁড়ির মাঝে গরু বেঁধে পানিতে ভাসিয়ে দেয় চোরাকারবারিরা। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এলাকার বন্যায় ফুঁসে উঠেছে গঙ্গা। আর এই অবস্থাকে কাজে লাগিয়ে এভাবেই বাংলাদেশে গোরু পাচারের ছক কষেছে  চোরাকারবারিরা। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তৎপরতার সঙ্গে তার অনেকটাই ঠেকাতে সক্ষম হয়েছে। তারা তিন বাংলাদেশিকে গ্রেপ্তার করে ৷ এই ঘটনায় ২২৪টি গরু উদ্ধার করা হয়েছে।

এভাবেই গোরু পাচারের চেষ্টা চলছিল। দু’দিকে দুটো কলা গাছের গুঁড়ি। মাঝখানে শক্তপোক্ত করে বাধা হয়েছে গরু। গরুর মুখ বাধা যাতে আওয়াজ না করতে পারে। ঘাড় ঘুরিয়ে ছিঁড়ে ফেলতে না পারে বাঁধন । এভাবেই মালদা এবং মুর্শিদাবাদের পাহাগাতি, ফুলতলা, লালপুর, কমলপুর, ধুলিয়ান সীমান্তে গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়েছিল দু’শর বেশি গরু। বিশেষ প্রযুক্তিতে তা বুঝতে পারে বিএসএফ। তারপর স্মাগলিং ঠেকাতে স্পিডবোট নিয়ে বেরিয়ে পড়ে তারা। পাচারকারীদের সঙ্গে রীতিমতো লড়াই চালিয়ে উদ্ধার করা হয় ১০৩টি গরু।

এদিকে রানিনগর থানা এলাকায় রীতিমতো অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বাংলাদেশ এবং ভারতীয় স্মাগলাররা ভোররাতে গরু পাচারের চেষ্টা চালাচ্ছিল । তাদের হাতে ছিল গাঁইতি, তলোয়ারসহ অন্যান্য অস্ত্রশস্ত্র । বিএসএফ জওয়ানরা বুঝতে পারেন, স্মাগলাররা ঘিরে ফেলেছে তাঁদের । আত্মরক্ষার্থে চালাতে হয় দু’রাউন্ড গুলি। ওই এলাকা থেকে ১২১ টি গোরু উদ্ধার করেন জওয়ানরা। গ্রেপ্তার করা হয় বাংলাদেশের রাজশাহীর জাহিরুল ইসলাম ও মোহম্মদ ডালিম রেজা এবং চাঁপাইনবাবগঞ্জের মোহম্মদ রকিকে ।

বিএসএফ জানতে পেরেছে, এই দলটির সঙ্গে যোগ রয়েছে ভারতীয় দুই স্মাগলারের। তারা হলেন রানিনগরের বিন্দা মণ্ডল, ইসলামপুরের মুর্তজা শেখ । খবর যায় রানিনগর থানায় ৷ তাদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

দৈনিক বরিশাল ২৪

কলা গাছের গুঁড়িতে বেঁধে গরু পাচার! গ্রেপ্তার ৩

বৃহস্পতিবার, জুলাই ১৮, ২০১৯ ২:২৯ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  আজ নারীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দিয়ে কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান   জনগণের অধিকার হরণ হলে প্রতিরোধ করব: বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান   দারিদ্র্য বিমোচনে জাকাত বোর্ড পুনর্গঠনের উদ্যোগ নিচ্ছেন প্রধানমন্ত্রী   জুলাই কারো ব্যক্তিগত সম্পদ নয়, পুলিশও রাজপথে ছিল: আইজিপি   বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক হতে আলোচনায় বিএনপির ১০ নেতা!   বাবুগঞ্জে প্রগতি মানবকল্যান ট্রাস্টের উদ্যোগে শতাধিক পরিবারে আর্থিক সহায়তা প্রদান   সব ধরনের কোচিং সেন্টার বন্ধ ঘোষণা   দেশে তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, উদ্বেগের কারণ নেই : জ্বালানিমন্ত্রী   ঈদকে কেন্দ্র করে অতিরিক্ত ভাড়া আদায় কোনোভাবেই সহ্য করা হবে না: প্রতিমন্ত্রী রাজিব আহসান   খামেনিকে হত্যায় ‘ব্লু স্প্যারো’ মিসাইল ছুড়েছিল ইসরায়েল   সাবেক উপদেষ্টা মাহফুজ আলমের নেতৃত্বে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘অলটারনেটিভস’র কমিটি ঘোষণা   ২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ   বাগেরহাটে খাদে পড়ল হিন্দু ধর্মাবলম্বীর বিয়ের বাস, উদ্ধার করলেন মসজিদের মুসল্লিরা   দক্ষিণাঞ্চলে বিস্তৃত প্রাকৃতিক সম্পদে ভরপুর সুন্দরবন   সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদের পক্ষকাল ব্যাপী সহীহ কোরআন প্রশিক্ষণ সম্পন্ন   বরিশাল বিএনপির সাধারণ সম্পাদক পদে আলোচনায় তসলিম উদ্দিন, দাবি জোড়ালো হচ্ছে তৃণমূলে    রাষ্ট্রের মালিক জনগণ; আমরা তাদের সেবক মাত্র: চট্টগ্রামে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   প্রাথমিক বৃত্তি পরীক্ষার বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের মানবন্টন দেখুন   ১৬ মার্চ থেকে সরকারি চাকরিজীবীদের ঈদের ছুটি শুরু   চতুর্থ শ্রেণি থেকে শারীরিক-মানসিক স্বাস্থ্য ও শিল্পকলা শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে