মেঘনা নদীতে তীব্র স্রোতে সিমেন্টবাহী কার্গোডুবি
নিজস্ব প্রতিবেদক: মেঘনা নদীতে তীব্র স্রোতে ডুবে গেছে সিমেন্টবাহী কার্গো। শনিবার বিকেলে নদীর হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়নের মিয়ার চর এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। তবে কার্গোর ৯ নাবিক নিরাপদ রয়েছে। এ তথ্য জানিয়েছেন ঘটনাস্থলে থাকা নৌ-পুলিশ ফাড়ির এএসআই মো. মামুন। তিনি জানান, কার্গো এমভি ফারহান মোমেন নারায়নগঞ্জ থেকে ১৩ হাজার ব্যাগ সিমেন্ট (শাহ সিমেন্ট) নিয়ে যশোরের নওয়াপাড়ার উদ্দেশ্যে রওনা হয়। কার্গোটি মেঘনা নদীর ধুলখোলা ইউনিয়নের মিয়ার চর এলাকায় পৌছুলে তীব্র স্রোতের টানে নিয়ন্ত্রন হারিয়ে ফেলে। তখন চালক চরে উঠিয়ে দেয়। এতে কার্গোর মাস্তÍুল উচু হয়ে পিছনে অংশ পানিতে ডুবে নিচু হয়ে যায়। এক পর্যায়ে স্রোতের টানে কার্গো কাত হয়ে ডুবে যায়। এ সময় কর্গোর নাবিকরা লাফিয়ে পড়ে তীরে উঠেছে।












