বছরের যে কোনো সময় টিসি ছাড়া প্রাথমিকে ভর্তির নির্দেশ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বছরের যে কোনো সময় টিসি ছাড়া প্রাথমিকে ভর্তির নির্দেশ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ১১, ২০২০ ৫:২০ পূর্বাহ্ণ
A- A A+ Print

বছরের যে কোনো সময় টিসি ছাড়া প্রাথমিকে ভর্তির নির্দেশ

৫২

অনলাইন নিউজ: মহামারী করোনার উদ্ভূত পরিস্থিতির জন্য শিক্ষার্থীরা যেন ঝরে না পড়ে সে জন্য বছরের যে কোনো সময় ছাড়পত্র (টিসি) ছাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ভর্তির নির্দেশ দিয়েছে সরকার।

রোববার এ সংক্রান্ত পরিপত্র জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। পরিপত্রটি প্রাথমিক শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট সব কর্মকর্তা ছাড়াও ডিসি ও ইউএনওদের কাছে পাঠানো হয়েছে।

পরিপত্রে বলা হয়েছে, কোভিড-১৯ উদ্ভূত পরিস্থিতে সারা দেশের বিদ্যালয়গুলো বন্ধ রয়েছে। অনেক ছাত্রছাত্রী শহর ছেড়ে গ্রামে অবস্থান করছেন। বেশ কিছু কিন্টারগার্টেন স্কুল বন্ধ হয়ে যেতে পারে। এই পরিস্থিতি বিবেচনা করে শিক্ষার্থীরা যাতে বিদ্যালয়বিহীন হয়ে ঝরে না পড়ে সেজন্য ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বছরের যে কোনো সময় তাদের বাসস্থানের সংশ্লিষ্ট ক্লাস্টারের আওতাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি কার্যক্রম গ্রহণের অনুরোধ করা হল।

এতে আরও বলা হয়েছে, যে শিক্ষার্থী ভর্তি হবে সে যে বিদ্যালয়ের অধ্যয়নরত ছিল তার আইডি কার্ড, বেতন বই, স্লিপ, ক্লাস ডায়েরি, বইপুস্তক বা খাতাপত্র সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক যাচাই করবেন। এক্ষেত্রে কোনো ছাত্রপত্র (টিসি) প্রয়োজন হবে না বলে উল্লেখ করা হয়েছে পরিপত্রে।সূত্র:যুগান্তর

দৈনিক বরিশাল ২৪

বছরের যে কোনো সময় টিসি ছাড়া প্রাথমিকে ভর্তির নির্দেশ

মঙ্গলবার, আগস্ট ১১, ২০২০ ৫:২০ পূর্বাহ্ণ
৫২

অনলাইন নিউজ: মহামারী করোনার উদ্ভূত পরিস্থিতির জন্য শিক্ষার্থীরা যেন ঝরে না পড়ে সে জন্য বছরের যে কোনো সময় ছাড়পত্র (টিসি) ছাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ভর্তির নির্দেশ দিয়েছে সরকার।

রোববার এ সংক্রান্ত পরিপত্র জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। পরিপত্রটি প্রাথমিক শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট সব কর্মকর্তা ছাড়াও ডিসি ও ইউএনওদের কাছে পাঠানো হয়েছে।

পরিপত্রে বলা হয়েছে, কোভিড-১৯ উদ্ভূত পরিস্থিতে সারা দেশের বিদ্যালয়গুলো বন্ধ রয়েছে। অনেক ছাত্রছাত্রী শহর ছেড়ে গ্রামে অবস্থান করছেন। বেশ কিছু কিন্টারগার্টেন স্কুল বন্ধ হয়ে যেতে পারে। এই পরিস্থিতি বিবেচনা করে শিক্ষার্থীরা যাতে বিদ্যালয়বিহীন হয়ে ঝরে না পড়ে সেজন্য ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বছরের যে কোনো সময় তাদের বাসস্থানের সংশ্লিষ্ট ক্লাস্টারের আওতাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি কার্যক্রম গ্রহণের অনুরোধ করা হল।

এতে আরও বলা হয়েছে, যে শিক্ষার্থী ভর্তি হবে সে যে বিদ্যালয়ের অধ্যয়নরত ছিল তার আইডি কার্ড, বেতন বই, স্লিপ, ক্লাস ডায়েরি, বইপুস্তক বা খাতাপত্র সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক যাচাই করবেন। এক্ষেত্রে কোনো ছাত্রপত্র (টিসি) প্রয়োজন হবে না বলে উল্লেখ করা হয়েছে পরিপত্রে।সূত্র:যুগান্তর

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ   ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ   আর্থিক সংকটে সাংবাদিক কাজী জাহিদ, বাবার জীবন বাঁচাতে চাইলেন সহযোগিতা   প্রবাসফেরত অসুস্থ জামালকে রাস্তার পা‌শে ফেলে গেল স্ত্রী-সন্তান   ১৩০ বছর বয়সী মায়ের খেয়াল রাখেন ১০০ বছরের মেয়ে!   ১৫ বছর পরও ভুলে যাননি ১০০ টাকার দেনা, ছুটে এলেন শোধ করতে   সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কাল   সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড