বরগুনা বামনা থানার সেই ওসি প্রত্যাহার - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বরগুনা বামনা থানার সেই ওসি প্রত্যাহার - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ১১, ২০২০ ১১:৩৯ অপরাহ্ণ
A- A A+ Print

বরগুনা বামনা থানার সেই ওসি প্রত্যাহার

১৩৫
মংচিন থান,বরগুনা প্রতিনিধি: বরগুনার বামনা উপজেলায় শত শত মানুষের সামনে পুলিশের এক সহকারী উপপরিদর্শককে (এএসআই) চড় মারার ঘটনায় বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ আলী তালুকদারকে প্রত্যাহার করা হয়েছে।
তদন্ত কমিটির সুপারিশে মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে তাকে বামনা থানা থেকে প্রত্যাহার করা হয় বলে জানিয়েছেন বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার ও তদন্ত কমিটির প্রধান মো. মফিজুল ইসলাম।
তিনি বলেন, এএসআইকে চড় মারার ঘটনা তদন্ত করে আমরা সত্যতা পেয়েছি। তদন্ত প্রতিবেদনে বামনা থানার ওসি ইলিয়াছ আলী তালুকদারকে প্রত্যাহারসহ বিভাগীয় ব্যবস্থা গ্রহণেরও সুপারিশ করি। এরই প্রেক্ষিতে ওসি ইলিয়াছ আলী তালুকদারকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। বরিশাল রেঞ্জ ডিআইজি অফিসের এক চিঠির মাধ্যমে তাকে প্রত্যাহার করা হয়েছে।
এর আগে সোমবার (১০ আগস্ট) ভুক্তভোগী ওই এএসআইকেও বামনা থানা থেকে প্রত্যাহার করে বরগুনা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
কক্সবাজারে পুলিশের গুলিতে মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদের মৃত্যুর পর গ্রেফতার ও কারাবন্দি শাহেদুল ইসলাম সিফাতের মুক্তির দাবিতে গত শনিবার (৮ আগস্ট) বামনায় আয়োজিত মানববন্ধন পণ্ড করে দেয় পুলিশ। এ সময় কর্তব্যরত ওই এএসআইকে প্রকাশ্যে চড় মারেন বামনা থানার ওসি ইলিয়াস হোসেন।
চড় মারার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ওসি ইলিয়াস হোসেনের সমালোচনা করেন অসংখ্য মানুষ। এতে ভাবমূর্তি নষ্ট হয়  পুলিশের। ওসি ইলিয়াস হোসেন শত শত মানুষের সামনে যে এএসআইকে চড় মারেন তিনিও বামনা থানায় কর্মরত ছিলেন।
দৈনিক বরিশাল ২৪

বরগুনা বামনা থানার সেই ওসি প্রত্যাহার

মঙ্গলবার, আগস্ট ১১, ২০২০ ১১:৩৯ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ