পঞ্চম শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থীদের মূল্যায়ন নিজ নিজ বিদ্যালয়েই - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪পঞ্চম শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থীদের মূল্যায়ন নিজ নিজ বিদ্যালয়েই - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ সেপ্টেম্বর ০৪, ২০২০ ৩:১৪ পূর্বাহ্ণ
A- A A+ Print

পঞ্চম শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থীদের মূল্যায়ন নিজ নিজ বিদ্যালয়েই

৯০

অনলাইন নিউজ: করোনার কারণে দীর্ঘদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় একে একে বন্ধ হচ্ছে বিভিন্ন শ্রেণির সমাপনী পরীক্ষা। তবে এ ক্ষতি থেকে পুষিয়ে নিতে বিকল্প হিসেবে বার্ষিক পরীক্ষার দিকে এগোচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। তারই অংশ হিসেবে এবার পঞ্চম শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে তাদের নিজ নিজ বিদ্যালয়েই। এই মূল্যায়নের ভিত্তিতেই শিক্ষার্থীরা ষষ্ঠ শ্রেণিতে উত্তীর্ণ হবে।

প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী (ইইসি) পরীক্ষা না থাকায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মূল্যায়নের বিষয়টি তাদের বিদ্যালয়ের ওপর নির্ভর করবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) থেকে এসব তথ্য জানা গেছে।

ডিপিই’র মহাপরিচালক মো. ফসিউল্লাহ গণমাধ্যমকে বলেন, এ বছর পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা নেওয়া হবে না। তবে শিক্ষার্থীদের পরবর্তী ক্লাসে উন্নীত করতে তাদের যতটুকু পড়ানো হয়েছে, তার ওপর মূল্যায়ন করতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক উদ্যোগ নেবেন। প্রয়োজনে বার্ষিক পরীক্ষা নেওয়া যেতে পারে। এ পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণি পাসের সার্টিফিকেট প্রদান করা হবে। করোনা পরিস্থিতির কারণে শিক্ষাপ্রতিষ্ঠান ডিসেম্বরের আগে খোলা সম্ভব না হলে প্রাথমিক স্তরের সব শিশুকে অটো পাস দিয়ে সার্টিফিকেট দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না।

তিনি বলেন, প্রাথমিকের নিজস্ব কোনো শিক্ষা বোর্ড না থাকায় সবকিছু প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে করতে হয়। এ বছর যেহেতু অষ্টম শ্রেণিরও কেন্দ্রীয়ভাবে পরীক্ষা নেওয়া হচ্ছে না, তাই মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ডগুলো কীভাবে শিক্ষার্থীদের মূল্যায়ন করবে, সে বিষয়ে আমরা তাদের কাছে পরামর্শ নেব। আগামী সপ্তাহে অধিদপ্তরে এ সংক্রান্ত সভা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।

এদিকে, গত ২৫ আগস্ট পঞ্চম শ্রেণির সমাপনী-ইবতেদায়ি পরীক্ষা আয়োজন না করার ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। তিনি বলেন, করোনা পরিস্থিতির মধ্যে আমরা শিক্ষার্থীদের ঝুঁকির মধ্যে ফেলতে চাই না। তাই এ বছর সমাপনী-ইবতেদায়ি পরীক্ষা বাতিল করতে প্রধানমন্ত্রীর কাছে একটি সারসংক্ষেপ পাঠানো হয়। প্রধানমন্ত্রী এতে সম্মতি দেওয়ায় এবার এ স্তরে পরীক্ষা আয়োজন করা হবে না।  সূত্র:বিডি প্রতিদিন।

দৈনিক বরিশাল ২৪

পঞ্চম শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থীদের মূল্যায়ন নিজ নিজ বিদ্যালয়েই

শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২০ ৩:১৪ পূর্বাহ্ণ | আপডেটঃ সেপ্টেম্বর ০৪, ২০২০ ৩:১৪ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত