বন্ধ থাকা কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের সরকারি স্কুলে ভর্তির নির্দেশ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বন্ধ থাকা কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের সরকারি স্কুলে ভর্তির নির্দেশ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ সেপ্টেম্বর ০৬, ২০২০ ৩:৫৩ অপরাহ্ণ
A- A A+ Print

বন্ধ থাকা কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের সরকারি স্কুলে ভর্তির নির্দেশ

১০১

অনলাইন নিউজ: করোনাভাইরাস মহামারী মধ্যে আর্থিক সংকটে পড়ে কোনো কিন্ডারগার্টেন স্কুল বন্ধ হয়ে গেলে, সেসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির নির্দেশ দিয়েছে সরকার।

প্রাথমিক ও গণশিক্ষা সচিব আকরাম-আল-হোসেন রোববার (৬ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নে বলেন, অনেকগুলো কিন্ডারগার্টেন আছে, সে সমস্ত কিন্ডারগার্টেন আর্থিক কারণে বন্ধ হয়ে যেতে পারে।

“আমরা ইতোমধ্যে নির্দেশনা দিয়েছি সকল ডিপিওকে (জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা) যদি কেজি স্কুল বন্ধ হয়ে যায় তাহলে সেই স্কুলের শিক্ষার্থীরা যে ক্যাচমেন্ট এলাকার, সেই এলাকার প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করতে। কোনো স্টুডেন্ট বাদ যাবে না।”

সচিব বলেন, প্রত্যেক স্কুলের প্রধান শিক্ষকদের দায়িত্ব দিয়েছি কোভিডের পর যখন স্কুল খুলবে তার আগেই নিজেদের স্কুলের জন্য পরিকল্পনা তৈরি করবে।

“সেই পরিকল্নায় সবকিছু থাকবে, নিরাপত্তা, ঝরে পড়া। সঠিকভাবে সব মেইনটেন করতে পারলে আশা করি, আমাদের যে আশঙ্কা ঝরে পড়া, সেটা হয়তো অনেকটাই রোধ করতে পারব।”

করোনাভাইরাস মহামারীর কারণে শিক্ষার্থীদের ঝরে পড়া ঠেকাতে বছরের যে কোনো সময় ছাড়পত্র (টিসি) ছাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রাথমিকের শিক্ষার্থীদের ভর্তি করাতে এর আগে নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

মহামারীর মধ্যে অনেক কিন্ডারগার্টেন বন্ধ হয়ে যেতে পারে জানিয়ে একজন সাংবাদিক জানতে চান,এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ঝরে পড়ার ঝুঁকি রয়েছে কি না?

জবাবে গণশিক্ষা সচিব জানান, এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।সূত্র: দৈনিক শিক্ষা

দৈনিক বরিশাল ২৪

বন্ধ থাকা কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের সরকারি স্কুলে ভর্তির নির্দেশ

রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২০ ৩:৫৩ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত