চরফ্যাশনে স্বামীকে দাদনের জালে ফেলে স্ত্রীকে ধর্ষণ চেষ্টা! - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪চরফ্যাশনে স্বামীকে দাদনের জালে ফেলে স্ত্রীকে ধর্ষণ চেষ্টা! - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ নভেম্বর ২৯, ২০২০ ১:২০ পূর্বাহ্ণ
A- A A+ Print

চরফ্যাশনে স্বামীকে দাদনের জালে ফেলে স্ত্রীকে ধর্ষণ চেষ্টা!

১১

এ,কে এম গিয়াসউদ্দিন [ভোলা]ঃ ভোলার চরফ্যাশন উপজেলার শশীভুষন থানার জাহান পুর ইউনিয়নে এক জেলেকে দাদনের বেড়াজালে আটকে তার স্ত্রীকে ধর্ষনের অভিযোগে জেলের স্ত্রী বাদী হয়ে মহাজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছে।

বাদিনী জানান, চলতি বছর আমার স্বামীকে লোভ দেখিয়ে ব্যবসার পরিসর আরো বড় করার জন্য জাহানপুর ইউনিয়নের মৃত জহিরুল হক চৌধুরীর ছেলে হেলাল চৌধুরী তার গদিতে মাছ দেওয়ার শর্তে ৬ লাখ টাকা দেন।

মাছের মৌসুমে আমার স্বামী জীবিকা নির্বাহের জন্য একমাত্র ছেলে সহ নদীতে মাছ ধরতে গেলে গত ৯ অক্টোবর ২০২০ বাংলা ২৪ আশ্বিন হেলাল আমার বাসায় এসে টিনের বেড়া কেটে ঘরে প্রবেশ করে আমাকে জোরপুর্বক ধর্ষনের চেষ্টা করে।

আমার ডাক চিৎকারে আশেপাশের বাসিন্দারা এসে হেলাল কে দেখতে পায়। লোকজনদের আমি হেলালের ঘটনা জানালে সে এলাকাবাসীকে ভয়ভীতি দেখিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। সকালে শশীভুষণ থানায় অভিযোগ দাখিল করতে গেলে অফিসার ইনচার্জ আমাকে আগে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন।

চিকিৎসাশেষে বাড়ি ফিরে আমি স্থাণীয়ভাবে সুবিচার পাওয়ার জন্য ধর্না ধরেও কোন প্রতিকার না পেয়ে আদালতে মামলা দায়ের করেছি। আদালত অভিযোগ পেয়ে ঘটনাটি তদন্তপুর্বক প্রতিবেদন দাখিলের জন্য শশীভুষণ থানায় প্রেরণ করেছেন।

মামলার তদন্তক্রাী কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, মামলার তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।

দৈনিক বরিশাল ২৪

চরফ্যাশনে স্বামীকে দাদনের জালে ফেলে স্ত্রীকে ধর্ষণ চেষ্টা!

রবিবার, নভেম্বর ২৯, ২০২০ ১:২০ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  আধুনিক সাংবাদিকতার কারিগর কাজী নাসির উদ্দিন বাবুল এর ২য় মৃত্যুবার্ষিকী আজ   মানুষ অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী   জামায়াতের ইফতার মাহফিলে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   জানা গেল ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ   চট্টগ্রাম মেডিকেলে বার্ন ইউনিটে ২০ জন ট্রেইন্ড ডাক্তার রয়েছে কিন্তু তারা সার্ভিস দিচ্ছে না: সাইদ আল নোমান   বৃত্তি পেয়েছে লাখুটিয়ার আহমাদ তাজওয়ার, ভালো মানুষ হওয়ার প্রত্যাশা শিক্ষক বাবার   চট্টগ্রামে বন্দর পতেঙ্গা সাংবাদিক সোসাইটি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত   বরিশাল জিলা স্কুলে অভাবনীয় সাফল্য, ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৫ জন বৃত্তি পেয়েছে   প্রাথমিকে বৃত্তি পরীক্ষার সিদ্ধান্ত, শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানালেন অধ্যক্ষ তাহমিনা আকতার   চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত   প্রাথমিকের গত বছরের বৃত্তি পরীক্ষা এবছর: শিক্ষামন্ত্রী ড. মিলন   বাবার চেয়েও বেশি ভালোবাসতেন, সাথে রেখে শেখাতেন মরহুম সাংবাদিক মীর মনিরুজ্জামান: শাহিন সুমন   নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম বন্ধের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের   যেভাবে হারিয়ে গেলেন সাংবাদিক মীর মনিরুজ্জামান   মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ   আধুনিক স্থাপত্য আর ইসলামী ক্যালিগ্রাফির মেলবন্ধনে বরিশালের বায়তুল আমান জামে মসজিদ   সাধারণ মানুষের ওপর হামলার অভিযোগে, এমপি নিজানের নির্দেশে ৩ বিএনপি নেতার বিরুদ্ধে মামলা   নির্বাচনে অংশ নেয়া এমপি প্রার্থীদের সাথে জাপার মতবিনিময় সভা অনুষ্ঠিত   শপথগ্রহণ করেই বাবা-মায়ের কবর জিয়ারতে নতুন প্রধানমন্ত্রী   বিশ্ব সৌদিতে চাঁদ দেখা গেছে