ক্রিকেটে ফিরতে ‘১০ কেজি ওজন’ কমালেন মাশরাফি - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪ক্রিকেটে ফিরতে ‘১০ কেজি ওজন’ কমালেন মাশরাফি - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ ডিসেম্বর ০২, ২০২০ ১:০৩ পূর্বাহ্ণ
A- A A+ Print

ক্রিকেটে ফিরতে ‘১০ কেজি ওজন’ কমালেন মাশরাফি

৮৭

অনলাইন নিউজ: হ্যামস্ট্রিংয়ে ইনজুরির কারণে চলমান বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খেলতে পারছেন না বাংলাদেশের সফলতম অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

তবে ২২ গজের খেলায় ফিরতে মরিয়া তিনি । যদিও করোনা থেকে সুস্থ হওয়ার পর ফিটনেস ঠিকঠাক নেই মাশরাফির। বহুদিন বিশ্রামে থাকায় শরীরে মেদও বেড়েছে।

শোনা যাচ্ছে, টি-টোয়েন্টি কাপের শেষদিকে খেলতে পারেন মাশরাফি। এজন্য নিজেকে ফিট করতে ১০ কেজি ওজন কমিয়েছেন মাশরাফি। চোট থেকে সুস্থ হয়ে ফের অনুশীলন শুরু করেছেন।

মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের অ্যাকাডেমি মাঠে মাশরাফিকে অনুশীলন করতে দেখা গেছে।

দুপুর ১২.১০ মিনিটে অ্যাকাডেমি মাঠে প্রবেশ করে কিছুক্ষণ দৌড়ান তিনি। এরপর বোলিংও করেন। টানা ৪ ওভার বোলিং করে যান। এসময় মাশরাফিকে বিসিবির ফিটনেস ট্রেনার তুষার কান্তি হাওলাদার প্রয়োজনীয় নির্দেশনা দেন।

এ বিষয়ে গণমাধ্যমকে তুষার কান্তি বলেছেন, ‘মাশরাফি ১০ কেজির মতো ওজন কমিয়েছে। আরও কমাবে। যেভাবে ও অনুশীলন করছে দ্রুতই ফিট হয়ে মাঠে ফিরতে পারবে বলে আশা করছি। তার সমস্যা এখন শুধু ফিটনেসেই। দ্রুতই রিকভারি করতে পারবে ও। কারণ ও মাশরাফি।’ সূত্র:বিডি প্রতিদিন।

দৈনিক বরিশাল ২৪

ক্রিকেটে ফিরতে ‘১০ কেজি ওজন’ কমালেন মাশরাফি

বুধবার, ডিসেম্বর ২, ২০২০ ১:০৩ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ