দেশজুড়ে সমাদৃত দিনাজপুরের কাটারিভোগ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪দেশজুড়ে সমাদৃত দিনাজপুরের কাটারিভোগ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ ডিসেম্বর ১১, ২০২০ ১২:১৮ পূর্বাহ্ণ
A- A A+ Print

দেশজুড়ে সমাদৃত দিনাজপুরের কাটারিভোগ

১১১

অনলাইন নিউজ: দেশজুড়ে সমাদৃত দিনাজপুরের ঐতিহ্যবাহী কাটারিভোগ চাল। এক সময় সরকারি কাজ আদায়ে, রাজনীতিতে সুবিধা নেওয়ার জন্য এ কাটারিভোগ চাল ও চিঁড়া অনেকে রাজধানীতে গণ্যমান্য ব্যক্তি, পদস্থ কর্মকর্তা ও নেতাদের উপহার হিসেবে দিয়েছেন।

এ অঞ্চলের কাটারিভোগ চাল অভিজাত শ্রেণির বিভিন্ন সামাজিক        অনুষ্ঠানে স্থান পেয়েছে। আজও দিনাজপুরের কাটারিভোগ সুগন্ধি চাল দেশি-বিদেশি অতিথি আপ্যায়নে সুনাম রয়েছে। এ চালের পোলাও ছাড়াও বিরানি, জর্দা, পায়েশ ও ফিরনি বেশ সুস্বাদু। কিন্তু ঐতিহ্যবাহী কাটারিভোগ চাল-চিঁড়ার জনপ্রিয়তা দিন দিন হারিয়ে যাচ্ছে। চাষও কমে যাচ্ছে।

কাটারিভোগ ধান চাষ শুরু কবে-কখন হয়েছিল তা জানা না গেলেও বিভিন্ন তথ্যে জানা যায়, এটি দিনাজপুরে আর্যদের আগমনের আগে থেকেই এ অঞ্চলে চাষ হতো। কাটারিভোগ চাল মাথার দিকে একটু চোখা ও বাঁকা, আছে সুগন্ধ, খেতেও সুস্বাদু।

আর এ ধানের চিঁড়া হয় হালকা সাদা ও মিষ্টি সুগন্ধ। এখন দেশি কাটারিভোগের চাষ দেখা না গেলেও ফিলিপাইনে কাটারিভোগ ধান চাষ হচ্ছে। দিনাজপুরের সব এলাকায় এই কাটারিভোগ ধান চাষ হয় না। দিনাজপুর সদর, চিরিরবন্দর এবং কাহারোল উপজেলার দু-একটি উঁচু জায়গায় এ বিশেষ জাতের ধান চাষ হয়।

সুগন্ধিযুক্ত সরু এই কাটারিভোগ ধান দিনাজপুর ছাড়া দেশের আর অন্য কোনো এলাকায় চাষ হয় না। কাটারিভোগ নিয়ে রয়েছে নানান পৌরাণিক গল্পকথা। কথিত আছে, দিনাজপুরের রাজা প্রাণনাথের বিরুদ্ধে দুর্নীতি ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে রাজাকে ডেকে পাঠানো হয়েছিল মুঘল সম্রাট আওরঙ্গজেবের দরবারে।

রাজা প্রাণনাথ সম্রাটের সঙ্গে দেখা করতে হীরা, পান্না, স্বর্ণমুদ্রা ছাড়াও কাটারিভোগ চাল সঙ্গে নিয়ে যান। সম্রাট হীরা, পান্না উপঢৌকন হিসেবে পেয়ে যতটা না খুশি হয়েছিলেন, তার থেকে বেশি খুশি হয়েছিলেন কাটারিভোগ চাল পেয়ে। এই খুশিতে সম্রাট প্রাণনাথকে ‘মহারাজা’ উপাধিতে ভূষিত করেন।

কৃষিবিদরা বলছেন, একই জমিতে একাধিক ফসল আবাদ ও উচ্চ ফলনশীল জাতের ধান আবাদ এবং জমিতে অতিরিক্ত মাত্রায় রাসায়নিক সার ব্যবহার করার কারণে কাটারির সুগন্ধ কমে যাচ্ছে।

দিনাজপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর জানায়, জেলায় উচ্চ ফলনশীল কাটারি (বি-৩৪) ধানের আবাদ হয়েছে ১ লাখ ৬ হাজার ৬২১ হেক্টর জমিতে। তবে দেশীয় কাটারিভোগ ধান চাষ হয়েছে মাত্র ২ হাজার ৬৪০ হেক্টর জমিতে।সূত্র: বিডি প্রতিদিন।

দৈনিক বরিশাল ২৪

দেশজুড়ে সমাদৃত দিনাজপুরের কাটারিভোগ

শুক্রবার, ডিসেম্বর ১১, ২০২০ ১২:১৮ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ