ভবিষ্যতে দেশেই তৈরি হবে যুদ্ধবিমান,সে লক্ষ্যে এগোচ্ছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪ভবিষ্যতে দেশেই তৈরি হবে যুদ্ধবিমান,সে লক্ষ্যে এগোচ্ছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ ডিসেম্বর ২১, ২০২০ ১২:১০ পূর্বাহ্ণ
A- A A+ Print

ভবিষ্যতে দেশেই তৈরি হবে যুদ্ধবিমান,সে লক্ষ্যে এগোচ্ছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১৩

অনলাইন নিউজ: ভবিষ্যতে দেশেই তৈরি হবে যুদ্ধবিমান, সে লক্ষ্যেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার, যশোরে বিমানবাহিনীর রাষ্ট্রপতি কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সিংয়ে যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘সম্প্রতি লালমনিরহাটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন এন্ড এয়ার স্পেস বিশ্ববিদ্যালয় চালু করা হয়েছে। বিশ্ববিদ্যালয়টিতে বিমান চলাচল, নির্মাণ, গবেষণা, মহাকাশ  ও বিজ্ঞান চর্চা হবে। যার মাধ্যমে একদিন আমরা এই বাংলাদেশে যুদ্ধবিমান, পরিবহন বিমান ও হেলিকপ্টার তৈরি করতে পারব। শুধু যুদ্ধবিমান নয়, একদিন আমরা মহাকাশেও পৌঁছে যেতে পারি। সেই প্রচেষ্টাও আমাদের থাকবে।’

তিনি আরও বলেন, ‘মাত্র সাড়ে তিন বছরের শাসনামলে বঙ্গবন্ধু প্রতিরক্ষা নীতি তৈরি করেছেন। একই ধারাবাহিকতায়, ২১ বছর পর রাষ্ট্র ক্ষমতায় এসে বিমানবাহিনীর উন্নয়নে জোর দিয়েছে আওয়ামী লীগ। একই সঙ্গে সর্বাধুনিক প্রযুক্তিতে বিমানবাহিনীকে যুগোপযোগী করে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে সরকার।’

প্রধানমন্ত্রী বলেন, ‘ফোর্সেস গোল-২০৩০’ বাস্তবায়নের লক্ষ্যে বিমান বাহিনীকে উন্নত ও আধুনিকায়নে ভবিষ্যতে আরও আধুনিক উচ্চ ক্ষমতাসম্পন্ন যুদ্ধ বিমান ও অন্যান্য সরঞ্জামাদি ক্রয়ের কার্যক্রম প্রক্রিয়াধীন আছে। তবে চলমান করোনার কারণে আমরা তেমন অর্থ ব্যয় করতে পারছি না। তবে আমাদের বিমান বাহিনীকে আরও যুগোপযোগী করে গড়ে তুলতে পরিকল্পনা রয়েছে।’

রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশ বিমানবাহিনীতে কমিশন পেলেন ৬৭ জন অফিসার ক্যাডেট। এদের মধ্যে নারী অফিসার ২০ জন। বাফা কোর্সে কৃতিত্বের জন্য চার অফিসার ক্যাডেটকে দেয়া হয় সোর্ড অব অনার, বীর শ্রেষ্ঠ মতিউর রহমান ট্রফি, কমান্ড্যান্টস ট্রফি এবং চিফ অব এয়ার স্টাফ পদক।

৭৭ তম বাফা কোর্স ও ডিরেক্ট এন্ট্রি কোর্সের কমিশন প্রাপ্তি উপলক্ষ্যে যশোরে বিমান বাহিনী একাডেমি প্যারেড গ্রাউন্ড অনুষ্ঠিত হয় রাষ্ট্রপতি কুচকাওয়াজ ২০২০।সূত্র: বিডি প্রতিদিন।

দৈনিক বরিশাল ২৪

ভবিষ্যতে দেশেই তৈরি হবে যুদ্ধবিমান,সে লক্ষ্যে এগোচ্ছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

সোমবার, ডিসেম্বর ২১, ২০২০ ১২:১০ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  আধুনিক সাংবাদিকতার কারিগর কাজী নাসির উদ্দিন বাবুল এর ২য় মৃত্যুবার্ষিকী আজ   মানুষ অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী   জামায়াতের ইফতার মাহফিলে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   জানা গেল ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ   চট্টগ্রাম মেডিকেলে বার্ন ইউনিটে ২০ জন ট্রেইন্ড ডাক্তার রয়েছে কিন্তু তারা সার্ভিস দিচ্ছে না: সাইদ আল নোমান   বৃত্তি পেয়েছে লাখুটিয়ার আহমাদ তাজওয়ার, ভালো মানুষ হওয়ার প্রত্যাশা শিক্ষক বাবার   চট্টগ্রামে বন্দর পতেঙ্গা সাংবাদিক সোসাইটি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত   বরিশাল জিলা স্কুলে অভাবনীয় সাফল্য, ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৫ জন বৃত্তি পেয়েছে   প্রাথমিকে বৃত্তি পরীক্ষার সিদ্ধান্ত, শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানালেন অধ্যক্ষ তাহমিনা আকতার   চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত   প্রাথমিকের গত বছরের বৃত্তি পরীক্ষা এবছর: শিক্ষামন্ত্রী ড. মিলন   বাবার চেয়েও বেশি ভালোবাসতেন, সাথে রেখে শেখাতেন মরহুম সাংবাদিক মীর মনিরুজ্জামান: শাহিন সুমন   নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম বন্ধের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের   যেভাবে হারিয়ে গেলেন সাংবাদিক মীর মনিরুজ্জামান   মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ   আধুনিক স্থাপত্য আর ইসলামী ক্যালিগ্রাফির মেলবন্ধনে বরিশালের বায়তুল আমান জামে মসজিদ   সাধারণ মানুষের ওপর হামলার অভিযোগে, এমপি নিজানের নির্দেশে ৩ বিএনপি নেতার বিরুদ্ধে মামলা   নির্বাচনে অংশ নেয়া এমপি প্রার্থীদের সাথে জাপার মতবিনিময় সভা অনুষ্ঠিত   শপথগ্রহণ করেই বাবা-মায়ের কবর জিয়ারতে নতুন প্রধানমন্ত্রী   বিশ্ব সৌদিতে চাঁদ দেখা গেছে