জানুয়ারির মাঝামাঝিতে শৈত্যপ্রবাহের আভাস - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪জানুয়ারির মাঝামাঝিতে শৈত্যপ্রবাহের আভাস - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জানুয়ারি ০৪, ২০২১ ১২:৪৫ পূর্বাহ্ণ
A- A A+ Print

জানুয়ারির মাঝামাঝিতে শৈত্যপ্রবাহের আভাস

১২৪

অনলাইন নিউজ: আবহাওয়া অধিদপ্তরের মতে চলতি মাসের (জানুয়ারি) মাঝামাঝি সময়ে দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা ৪ ডিগ্রিতে নামতে পারে। এসময়ে এক থেকে দুটি শৈত্যপ্রবাহ বয়ে যাবে।

রোববার (৩ জানুয়ারি) জানুয়ারি মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এ বিষয়ে আবহাওয়াবিদ মো. আবদুর রহমান খান বলেন, চলতি মাসের ১২ জানুয়ারি পর্যন্ত দেশের তাপমাত্র বেড়ে যাবে। তবে ১২ জানুয়ারি পর দুটি শৈত্যপ্রবাহ হবে। আবহাওয়ার এই তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসে রূপ নিতে পারে।

বর্তমানে রাতে যে তাপমাত্রা আছে, তা আরও বাড়বে। কনকনে শীত থাকবে না, কোনো কোনো জায়গায় মানুষ গরম অনুভব করবে।

জানুয়ারির দীর্ঘমেয়াদী পূর্বাভাসে আরও বলা হয়েছে, চলতি মাসে  দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল, উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে এবং নদ-নদী অববাহিকায় মাঝারি বা ঘন কুয়াশা এবং অন্য জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশা পরিস্থিতি কখনো কখনো দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

জানুয়ারি জুড়ে দেশের সব প্রধান নদ-নদীগুলোয় স্বাভাবিক পানি প্রবাহ বিরাজমান থাকতে পারে। সূর্য গড়ে সাড়ে ৫ থেকে সাড়ে ৬ ঘণ্টা আলো দিতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

আবহাওয়ার ফেব্রুয়ারি মাসের পূর্বাভাসে বলা হয়, এ মাসের প্রথমার্ধে দেশের উত্তর ও মধ্যাঞ্চলের উপর দিয়ে একটি মৃদু (৮-১০ ডিগ্রি সেলসিয়াস)/মাঝারি (৬-৮ ডিগ্রি সেলসিয়াস) শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

ডিসেম্বরে সারাদেশে স্বাভাবিক অপেক্ষা কম (-৯৮.৮ শতাংশ) বৃষ্টিপাত হয়েছে। পশ্চিমা ও পূবালি লঘুচাপের প্রভাব না থাকায় সব বিভাগে স্বাভাবিক অপেক্ষা কম বৃষ্টিপাত হয়েছে। ১৮-২৩ ডিসেম্বর রংপুর ও রাজশাহী বিভাগে এবং যশোর ও কুষ্টিয়া অঞ্চলে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যায়। এসময় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় রাজারহাটে, ১৯ ডিসেম্বর।সূত্র:আরটিভি।

দৈনিক বরিশাল ২৪

জানুয়ারির মাঝামাঝিতে শৈত্যপ্রবাহের আভাস

সোমবার, জানুয়ারি ৪, ২০২১ ১২:৪৫ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত